Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাজি পোড়ানো বা ফাটানো থেকে বিরত থাকুন': নবান্নে আবেদন মুখ্যসচিবের

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন কালীপূজা ও দীপাবলি নিয়ে ইতিমধ্য়েই নবান্নে বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই সে বিষয়ে নির্দিষ্ট কিছু ঘোষণার কথা জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে আবেদন করেন, এই

'বাজি পোড়ানো বা ফাটানো থেকে বিরত থাকুন': নবান্নে আবেদন মুখ্যসচিবের

শেষ আপডেট: 3 November 2020 13:16

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন কালীপূজা ও দীপাবলি নিয়ে ইতিমধ্য়েই নবান্নে বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেই সে বিষয়ে নির্দিষ্ট কিছু ঘোষণার কথা জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীর কাছে আবেদন করেন, এই বছর কোভিডের কারণে সংযত হয়ে পালন করতে হবে আলোর উৎসব। তিনি বলেন, "এবার কালীপুজোয় বাজি ফাটানো বা পোড়ানোর ক্ষেত্রে মানবিক হবেন সকলে। আমি বলব, বাজি ফাটানো বা বাজি পোড়ানোর দিকে যাবেন না। সবরকম বাজি এড়িয়ে চলতে হবে। নিষিদ্ধ বাজি তো ব্যবহার করবেনই না, অন্য কোনও বাজি পোড়ানোর দিকেও যাবেন না। এটা রাজ্য়বাসীর কাছে আমাদের আবেদন।" আলাপন বন্দ্যোপাধ্যায় আরও মনে করিয়ে দেন, নিজেদের আনন্দ যেন অন্য কারও নিরানন্দ না হয়। কারণ এ বছর কোভিডের কারণে অনেকেই হোম আইসোলেশনে আছেন, অনেকে অসুস্থও। সেখানে বাজির শব্দ বা ধোঁয়া যে তাঁদের বিপদ বাড়াবে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে যেন বাজি না পোড়ানো হয়, সে বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি লিখেছে রাজ্যের চিকিৎসক সংগঠন। মুখ্যসচিব আজ জানান, কালীপুদোর বিসর্জনে শোভাযাত্রাও হবে না। প্রতিমার উপর আচ্ছাদন থাকবে। কিন্তু মন্ডপ যেন চারিদিক খোলা থাকে, নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, দুর্গাপূজার মতো কালীপূজাও সুষ্ঠুভাবে পালন করতে হবে, পুলিশের সঙ্গে কথা বলে বিসর্জনের ব্যবস্থা করতে হবে। এদিন আলাপনবাবু দাবি করেন, রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার যথেষ্ট বাড়ছে, কমছে মৃত্যুর হারও। তিনি সরকারি বুলেটিনের পরিসংখ্যান উল্লেখ করে বলেন, "অনেক মহল থেকে অনেকে অনেক কিছু বলতে পারেন, তবে আমরা তথ্য দেখেই যা বলার বলছি।"

```