Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রী দুই তুষার চিতার নাম রাখলেন ডার্লিং আর চার্মিং, নামকরণ হল পান্ডা শাবকদেরও

রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী দুই তুষার চিতার নাম রাখলেন ডার্লিং আর চার্মিং, নামকরণ হল পান্ডা শাবকদেরও

তুষার চিতার নাম রাখলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 13 November 2024 13:44

নিবেদিতা দাস 


দার্জিলিং চিড়িয়াখানার দুই তুষার চিতার নাম রাখলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তারা ডার্লিং আর চার্মিং নামে পরিচিত হল। পাশাপশি নামকরণ করা হল রেড পান্ডাদেরও। মুখ্যমন্ত্রী চারটি রেড পান্ডার নাম রাখলেন হিলি, পাহাড়িয়া, ভিকট্রি ও ড্রিম।

সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে  রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। সেই রুটিন মেনেই এদিন পাহাড়ি পথে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন তিনি।

সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের  ডিরেক্টর বাসবরাজ। কয়েকদিন আগে তাঁদেরই ব্রিডিং সেন্টারে জন্ম নেওয়া দুটি তুষার চিতা ও রেড পান্ডার নামকরণ করার অনুরোধ জানান। তাঁর অনুরোধেই দুটি তুষার চিতা ও চারটি রেড পান্ডার নাম রাখেন মুখ্যমন্ত্রী। 

জুলাই মাসের শেষের দিকে রেডপান্ডা নিক্কি এবং প্রসন্নের চার শাবকের জন্ম হয়েছে। পাশাপাশি একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়। তারপর থেকে মায়েদের সঙ্গেই রাখা হয়েছে ওই শাবকদের। ২৪ ঘণ্টাই তাদের দেখাশোনা করছেন চিড়িয়াখানার কর্মীরা। সজাগ রয়েছেন চিকিৎসকরাও। জুলাই মাসে নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে এই চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯। অন্যদিকে, তুষার চিতার সংখ্যা বেড়ে ১১ হল। আগে ৯টি তুষার চিতা ছিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে। 


```