Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলের কাজ করতে গিয়ে মৃত্যু হলে পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগেই ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিনশো জনের। নিহতদের মধ্যে ছিলেন বাংলার বহু মানুষও। বাংলার নিহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল রাজ্য। কিন্তু রেল (Indian Railway) এখনও নিহতদের পরিবারকে ক

রেলের কাজ করতে গিয়ে মৃত্যু হলে পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 23 August 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগেই ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিনশো জনের। নিহতদের মধ্যে ছিলেন বাংলার বহু মানুষও। বাংলার নিহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল রাজ্য। কিন্তু রেল (Indian Railway) এখনও নিহতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেয়নি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তাদের মধ্যে এরাজ্যের মালদহের ২৪ জন শ্রমিক রয়েছেন। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন থেকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, “রেলের কাজ করতে গিয়ে মারা গেলে মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দিতে হবে। আমি রেলের কাছে এটা জানাব। কারণ, তাঁরা আপনাদের রেলের কাজ করতে গিয়ে মারা গিয়েছে। রেল তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে না।”

আর্থিকভাবেও রেল আগের তুলনায় পিছিয়ে পড়েছে বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) । মমতার কথায়, “রেলের (Indian Railway)  অবস্থা দুর্বিষহ। সেই রেল আর নেই। রেলের বাজেটও তুলে দেওয়া হয়েছে।”

২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের মুখে ভেঙে পড়েছিল পোস্তা সেতু। মৃত্যু হয়েছিল ২৭ জনের। আহত হন প্রায় ৮০ জন। ওই ঘটনায় রাজ্যের সমালোচনায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে একটা ব্রিজ ভেঙেছিল, তাতে ২৬ জন মারা গিয়েছিল বলে প্রধানমন্ত্রী কত কটুক্তি করেছিলেন। অথচ সম্প্রতি গুজরাতে এবং বিহারে সেতু ভেঙে বহু মানুষের মৃত্যু হল। প্রধানমন্ত্রী কিছু বললেন না। বাংলায় কিছু হলেই গেল গেল রব তোলা হয়। আমি এসব নিয়ে রাজনীতি করতে চাই না।”

নাম না করে বিজেপির বিরুদ্ধে ভোটের সময় রাজনীতির করার অভিযোগও এনেছেন মমতা। তিনি বলেন, “আমাদের সরকার মানবিক সরকার। অনেকে মুখে বড় বড় কথা বলে, মরে গেলে খোঁজও নেয় না। আমরা কিন্তু সর্বক্ষণ মানুষের পাশে থাকি। কারণ আমরা মানবিক।”

আরও পড়ুন: ঠিকাদারদের হুঁশিয়ারি মমতার, টাকার লোভ দেখিয়ে বাংলার ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে


```