Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অলোক বর্মাকে নিয়ে সিদ্ধান্ত, হাই পাওয়ার কমিটি থেকে বাদ প্রধান বিচারপতিই

দ্য ওয়াল ব্যুরো : সিবিআই প্রধানের পদ থেকে অপসারিত হওয়ার পরে অলোক বর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেছিলেন, তাঁকে যেভাবে সরানো হয়েছে, তা বেআইনি। সিবিআই প্রধানকে দু’বছরের স্থায়ী মেয়াদে নিয়োগ করা হয়। তার মধ্যে যদি কোনওভাবে তাঁকে সরাতে হয়, তা

অলোক বর্মাকে নিয়ে সিদ্ধান্ত, হাই পাওয়ার কমিটি থেকে বাদ প্রধান বিচারপতিই

শেষ আপডেট: 9 January 2019 07:26

দ্য ওয়াল ব্যুরো : সিবিআই প্রধানের পদ থেকে অপসারিত হওয়ার পরে অলোক বর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেছিলেন, তাঁকে যেভাবে সরানো হয়েছে, তা বেআইনি। সিবিআই প্রধানকে দু’বছরের স্থায়ী মেয়াদে নিয়োগ করা হয়। তার মধ্যে যদি কোনওভাবে তাঁকে সরাতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। তাতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট অলোক বর্মার আর্জি মেনে নিয়েছে। কিন্তু যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তাঁর সম্পর্কে সিদ্ধান্ত নেবে, তা থেকে বাদ পড়লেন প্রধান বিচারপতিই। নিয়ম হল, ওই কমিটিতে প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের প্রতিনিধি ও প্রধান বিচারপতি অথবা তাঁর মনোনীত কোনও ব্যক্তি থাকতে পারেন। সেইমতো কমিটিতে থাকছেন বিচারপতি এ কে সিকরি। প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষে থাকছেন মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন। তাঁরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন, অলোক বর্মা সিবিআই প্রধানের পদে থাকবেন না থাকবেন না? অবশ্য এমনিতেই বর্মার রিটায়ার করার কথা ৩১ জানুয়ারি। গত বছর ২৩ অক্টোবর গভীর রাতে বর্মাকে ছুটিতে যেতে বলা হয়। সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানাও একইসঙ্গে বাধ্যতামূলক ছুটিতে যান। সরকার বলে, সিবিআইয়ের দুই কর্তা নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন। একে অপরকে ঘুষখোর বলছিলেন। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্যই তাঁদের সরিয়ে দিতে হয়েছে। অন্যদিকে বিরোধী কংগ্রেসের বক্তব্য, বর্মা রাফায়েল নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছিলেন। তদন্ত আটকানোর জন্যই তাঁকে সরে যেতে হল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর পক্ষে রায় দেওয়ার পরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঘোষণা করেন, এবার আর রাফায়েল থেকে কেউ মোদীকে বাঁচাতে পারবে না। বর্মা সরার পরে তাঁর জায়গায় সিবিআইয়ের প্রধান হন এম নাগেশ্বর রাও। বর্মার মতো রাকেশ আস্থানাও আদালতে গিয়েছিলেন। তাঁকে অবশ্য পুরানো পদে ফেরানো হয়নি। কয়েকমাস পরে বুধবার দিল্লিতে নিজের অফিসে গেলেন বর্মা। তাঁকে অফিসে ঢোকার পথে অভ্যর্থনা জানান নাগেশ্বর রাও। তিনি অপসারিত হওয়ার পরে সি বি আইয়ের সদর দফতরের ১১ তলায় তাঁর ঘরটি এতদিন বন্ধই ছিল। এদিন তা খোলা হল। সুপ্রিম কোর্ট অবশ্য বর্মাকে জরুরি পলিসিগত সিদ্ধান্ত নিতে বারণ করেছে। কিন্তু তিনি এখন এফআইআর ফাইল করতে পারবেন। কোনও কর্মীর বদলির আদেশেও সই করতে পারবেন।

```