Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চড়ক গাছ ! জলপাইগুড়িতে জখম তিন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চড়ক গাছ (Charak) ভেঙে বিপত্তি! এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। ধূপগুড়ি (Dhupguri Incident) ব্লকের বারঘরিয়া গ্রামপঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকার ঘটনা।   শুক্রবার রাতে বারঘরিয়ায় চড়কের মেলা বসেছিল। পুজোরও

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চড়ক গাছ ! জলপাইগুড়িতে জখম তিন

শেষ আপডেট: 15 April 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চড়ক গাছ (Charak) ভেঙে বিপত্তি! এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। ধূপগুড়ি (Dhupguri Incident) ব্লকের বারঘরিয়া গ্রামপঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকার ঘটনা।  

শুক্রবার রাতে বারঘরিয়ায় চড়কের মেলা বসেছিল। পুজোরও আয়োজন হয়েছিল সেখানে। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। দর্শনার্থীদের সামনেই হুড়মুড় করে ভেঙে পড়ে যায় চড়ক। এতে আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আপাতত স্থিতিশীল। চড়ক মেলার মধ্যে এমন ঘটনা ঘটনায় আতঙ্ক ছড়ায় গ্রামে।

এক প্রত্যক্ষদর্শী জানান, এই চড়ক মেলা গ্রামের ঐতিহ্যবাহী মেলা। বহু বছর ধরে এখান চড়ক পুজো হয়ে আসছে। এদিন চড়ক ঘোরা শুরু করলে আচমকাই তা ভেঙে পড়ে যায়। পুজো চলার সময় এমন বিপত্তি ঘটায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।

আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, এর আগেই কখন এমন ঘটনা ঘটেনি। পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে।

জীবনের জন্য কচুরি আলুরদম আনাল সিবিআই, দেওয়া হল সাহা বাড়ির বাকিদেরও


```