
শেষ আপডেট: 11 July 2023 07:35
দ্য ওয়াল ব্যুরো: বুথে পাহারা দিচ্ছে সিআরপিএফ। তা সত্ত্বেও দেদার ছাপ্পা চলছে! পুনর্নির্বাচনের দিন এমনই অভিযোগ ওঠে সালার (Salar, Murshidabad) থানা এলাকার প্রসাদপুর গ্রামে।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় তৃণমূল প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে। সাহস করে গ্রামের মহিলারা বুথে ভোট দিতে গেলেও সেখানে বেশ কয়েকজনের ব্যালট পেপার কেড়ে নেওয়া হয়েছে।
এদিন ভোট চলার সময় প্রসাদপুরের তৃণমূল প্রার্থীকে ওই বুথ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
রবিবারই দফায় দফায় বোমাবাজি উত্তপ্ত হয়ে উঠেছিল সালার। সোমবার পুনর্নির্বাচনের দিন দেদার ছাপ্পার অভিযোগ ওঠায় রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা।