Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ডোমকল, বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের নালিশ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। তার রেশ কাটার আগেই শনিবার সকাল থেকে তেতে উঠল ডোমকল। মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে অশান্তির সূত্রপা

মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ডোমকল, বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের নালিশ

শেষ আপডেট: 10 June 2023 06:29

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। তার রেশ কাটার আগেই শনিবার সকাল থেকে তেতে উঠল ডোমকল।

মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ডোমকলে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথেই বিরোধীদের বাধা দেওয়া হয়। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের কর্মীরা বিডিও অফিস ঘিরে রাখে, যাতে সেখানে কেউ ঢুকতে না পারে। রাস্তাতে ধরেই ব্যপক মারধর করা হয় তাঁদের। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর নলদীপ গ্রামে রাস্তার পাশে বসে তাস খেলার সময় কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ফুলচাঁদ। গুলিতে জখম হয়েছেন আরও তিনজন। কান্দি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। এদিন সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আহতদের দেখতে কান্দি হাসপাতালে যান। তারপরেই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিন অধীর। তিনি বলেন, “এটাই তৃণমূলের গণতন্ত্র। এই হিংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের ফল। জেলায় জেলায় ঘুরে সন্ত্রাস সৃষ্টির জন্য তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করেছেন তিনি।”

ডোমকলের ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম অবশ্য দাবি করেন, বিরোধীরা মিথ্যে কথা বলছে। তিনি বলেন, “আমরা এখনও মনোনয়ন দিতেই যাইনি। তাই ডোমকলে বিডিও অফিস ঘিরে রাখার কোনও প্রশ্নই নেই। আর আমাদের দলের নির্দেশ সবাই যাতে মনোনয়ন দিতে পারে সেটা নিশ্চিত করা। কাজেই বাজে কথা বলা হচ্ছে। ওখানে কেউ বিরোধীদের কোনও বাধা দেয়নি।”

এদিকে খড়গ্রামের কংগ্রেসকর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে খড়গ্রাম থানার পুলিশ।

মালগাড়ির কামরায় আগুন, গলগল করে বের হচ্ছে ধোঁয়া! উত্তেজনা ছড়াল সেই বালেশ্বরেই


```