Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ইভটিজিংয়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র ধূপগুড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টিউশন পড়ে ফেরার পথে ইভটিজিংয়ের (Eve teasing শিকার উচ্চমাধ্যমিক ছাত্রীর। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকায়। মারপিটে জখম হয়েছে একজন। পরিস্

ইভটিজিংয়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র ধূপগুড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর

শেষ আপডেট: 27 February 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: টিউশন পড়ে ফেরার পথে ইভটিজিংয়ের (Eve teasing শিকার উচ্চমাধ্যমিক ছাত্রীর। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ধূপগুড়ির (Dhupguri) বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকায়। মারপিটে জখম হয়েছে একজন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাংধরি এলাকার বাসিন্দা ওই তরুণী টিউশন পড়ে বোনের সঙ্গে বাড়ি ফিরছিল। ফেরার সময় বাইকে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে কটূক্তি করে। ওই ছাত্রী প্রতিবাদ করায় শুরু হয় অশান্তি। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তখন উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে একজন আহত হন। তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির মাথায় চোট লেগেছে বলে জানা গেছে। এই ঘটনায় দুই অভিযুক্তকেই পাকড়াও করেছে পুলিশ।

৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে সিসোদিয়া


```