Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবিভিপির অভিযানে ধুন্ধুমার কোচবিহার, লাঠি উঁচিয়ে ডিএম অফিস চত্বর খালি করল পুলিশ

অনেক চেষ্টার পরও ডেপুটেশন দিতে পারেননি এবিভিপির সদস্যরা। তাঁদের প্রায় সকলকেই প্রিজন ভ্যানে তুলে দেন পুলিশ আধিকারিকরা।

এবিভিপির অভিযানে ধুন্ধুমার কোচবিহার, লাঠি উঁচিয়ে ডিএম অফিস চত্বর খালি করল পুলিশ

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 17 April 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চেয়ে ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে কোচবিহার ডিএম অফিস অভিযান এবিভিপির। এলাকায় জমায়েত শুরু করতেই পদক্ষেপ করে পুলিশ। শুরু করে ছত্রভঙ্গ করার কাজ। সেনিয়ে কার্যতচ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ করে। এবিভিপির সদস্যদের পিছনে দৌড়তেও দেখা যায়।  

অনেক চেষ্টার পরও ডেপুটেশন দিতে পারেননি এবিভিপির সদস্যরা। তাঁদের প্রায় সকলকেই প্রিজন ভ্যানে তুলে দেন পুলিশ আধিকারিকরা। তারপরই এলাকায় মাইকিং শুরু করেন। ডিএম অফিস চত্বরে ১৬৩ ধারা থাকায় জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জাননো হয়েছে। এলাকায় চলছে মাইকিংও।

এবিষয়ে আন্দোলনকারীদের একজন বলেন, 'হিন্দুদের সুরক্ষার জন্য রাস্তায় নেমেছিলাম। হিন্দুদের জন্য...' কথা শেষ হওয়ার আগেই প্রিজন ভ্যান এগিয়ে যায়। 

এই ঘটনায় কেউ জখম হয়েছেন কিনা সেনিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। আপাতত থমথমে এলাকা। উপস্থিত রয়েছে পুলিশ বাহিনী। 


```