Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়ালে টাকার টোপ! তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে ভাতার সরগরম

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অজ্ঞতা নাকি টাকার টোপ! তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে এখন জোর চর্চা ভাতারে। দেওয়ালে লেখা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে হলে নাফিজা বেগমকে জয়ী করুন। বিরোধীদের অভিযোগ, টোপ দিয়ে ভোট টানার চেষ্টা চলছে! ভাতা

দেওয়ালে টাকার টোপ! তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে ভাতার সরগরম

শেষ আপডেট: 24 June 2023 13:35

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অজ্ঞতা নাকি টাকার টোপ! তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে এখন জোর চর্চা ভাতারে। দেওয়ালে লেখা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে হলে নাফিজা বেগমকে জয়ী করুন। বিরোধীদের অভিযোগ, টোপ দিয়ে ভোট টানার চেষ্টা চলছে!

ভাতার ব্লকের আমারুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর আসনে ৭ নম্বর সংসদে তৃণমূল প্রার্থী নাফিজা বেগম। পলসোনা গ্রামের বাসিন্দা তিনি। তাঁর সমর্থনে প্রচারে ঝাঁপিয়েছেন এলাকার তৃণমূল কর্মীরা। বাড়ির দেওয়ালে দেওয়ালে তাঁর নাম। বিরোধীদের প্রশ্ন, নাফিজা বেগম যদি ভোটে না জয়ী হন, তা হলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না? সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টোপ দিয়ে কি ভোট প্রচার করতে পারেন একজন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী? এ নিয়ে আলোড়ন গ্রামের মানুষের মধ্যেও।

গ্রামবাসী শেখ ইব্রাহিম বলেন, “এটা লেখা অন্যায়। একে কেউ সমর্থন করছে না।” শেখ লালন বলেন, “এটা লেখা একদমই ঠিক হয়নি।” আর এক গ্রামবাসী শেখ আব্দুল হালিম বলেন, “এই নিয়ে আলোড়ন পড়েছে গ্রামে। টাকাটা কি রাজ্য সরকার দেবে না প্রার্থী দেবে?” জেলার বিজেপি নেতা সুধীরঞ্জন সাউ বলেন, “এই ট্রেন্ড মুখ্যমন্ত্রী শুরু করেছেন। তাই এখন প্রার্থী দেওয়াল লিখে ভোটারদের ভয় দেখাচ্ছেন। এই নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দরকারে আদালতে যাব।”

তবে তৃণমূল প্রার্থীর স্বামী জাহাঙ্গির মোল্লা বলেন, “কর্মীরা দেওয়াল লিখছে। এই বিষয়টি আমার জানা নেই। ভুল থাকলে সংশোধন করে নেওয়া হবে।” তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু বিষয়টা নিয়ে খানিকটা রক্ষণাত্মক। তিনি বলেন, “হয়তো বাক্যগঠনে একটু ভুল হয়েছে। কিন্তু সবাই জানেন প্রার্থীর জেতা বা হারার সঙ্গে সরকারি প্রকল্পের কোনও যোগ নেই। জিতলেও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। হারলেও পাবেন।”

কেন্দ্রীয় বাহিনী ধন্দে, ৩১৫ কোম্পানি কোথায় কোথায় পাঠানো হবে? কমিশন স্থির করতে পারেনি


```