Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহিলাকে গলায় নলি কেটে খুন! চন্দ্রকোণায় ধরা পড়ল প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন আগে চাষের জমি থেকে গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল এক বধূর। খুনের কিনারা করতে তৎপর হয়ে উঠে ছিল চন্দ্রকোণা পুলিশ (Chandrakona Arrest) । অবশেষে মূল অভিযুক্তকে খুঁজে বের করল তারা। ১৩ দিন পরে মহি

মহিলাকে গলায় নলি কেটে খুন! চন্দ্রকোণায় ধরা পড়ল প্রেমিক

শেষ আপডেট: 12 September 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন আগে চাষের জমি থেকে গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছিল এক বধূর। খুনের কিনারা করতে তৎপর হয়ে উঠে ছিল চন্দ্রকোণা পুলিশ (Chandrakona Arrest) । অবশেষে মূল অভিযুক্তকে খুঁজে বের করল তারা। ১৩ দিন পরে মহিলার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, মহিলার নাম শ্রীমতি বর্মণ। ৩০ বছরের শ্রীমতি বর্মণ উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। তার পরে সোশ্যাল মিডিয়ায় চন্দকোণার (Chandrakona Arrest) বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহেরার সঙ্গে পরিচয় হয়।

জেরার পর পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মহিলার আর্থিক অবস্থা স্বচ্ছল থাকায় সৌরভ ভালোবাসার ফাঁদ পেতেছিল। ধাপে ধাপে বহু টাকা ওই মহিলার কাছ থেকে ধারও নিয়েছিল। বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়। সম্প্রতি ওই মহিলা সৌরভকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাই পথের কাঁটা সরাতে ওই মহিলাকে খুনের ছক কষে সৌরভ। মহিলাকে চন্দ্রকোণা ডেকে নিয়ে এনে খুন করে জমিতে ফেলে দেয়।

জানা গেছে, ওই বধূর একটি ন'বছরের ছেলে রয়েছে। অভিযুক্তের স্ত্রী ও সন্তান রয়েছে।

আরও পড়ুন: খিচুড়িতে জিরে ফোড়ন নয়, ভাসছে কালো পোকা! বসিরহাটে সরকারি খাবার খেয়ে অসুস্থ শিশুরা


```