Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁচলে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত প্রেমিক ও তার চার বন্ধু

দ্য ওয়াল ব্যুরো, মালদা: স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক ও তার চার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঁচলের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। ছাত্রীর পরিবারের তরফে শুক্রবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে শনিবার পুলি

চাঁচলে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত প্রেমিক ও তার চার বন্ধু

শেষ আপডেট: 13 June 2021 10:29

দ্য ওয়াল ব্যুরো, মালদা: স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক ও তার চার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঁচলের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। ছাত্রীর পরিবারের তরফে শুক্রবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে শনিবার পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। কয়েকমাস আগে জালালপুর গ্রাম পঞ্চায়েতের দামাইপুর এলাকার এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ওই যুবক ফোন করে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। জানায়, কবে বিয়ে করবে, তা নিয়ে কথা বলতে চায়। এরপর যুবকের বাইকে চেপে তারা দুজন বের হয়। নির্যাতিতার অভিযোগ, কিছুক্ষণ ঘোরাঘুরির পর তাকে একটি ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেমিক ও তার চার সঙ্গী মিলে কিশোরীকে গণধর্ষণ করে। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। ছাত্রীর মা এদিন বলেন, ‘চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি।‘ আইসি সুকুমার ঘোষ বলেন, ‘অভিযোগ পেয়ে শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের এদিন চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

```