কয়লার বকেয়া টাকা মেটাতে হবে, দেশজোড়া সংকটের মাঝে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে প্রকট কয়লা (Coal) সংকট। অন্ধ্রপ্রদেশ পাঞ্জাবের মতো একাধিক রাজ্য থেকে কয়লার অভাবের কথা জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। এই খনিজের অভাবে অদূর ভবিষ্যতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের সামনে পড়তে হতে পারে দেশবাসীকে, আশঙ্কা কর
শেষ আপডেট: 14 October 2021 04:19
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে প্রকট কয়লা (Coal) সংকট। অন্ধ্রপ্রদেশ পাঞ্জাবের মতো একাধিক রাজ্য থেকে কয়লার অভাবের কথা জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। এই খনিজের অভাবে অদূর ভবিষ্যতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের সামনে পড়তে হতে পারে দেশবাসীকে, আশঙ্কা করা হচ্ছে তেমনটাই। আর এই সংকটের মাঝেই পশ্চিমবঙ্গ সরকারকে কয়লার বকেয়া টাকা মেটাতে তাগাদা দিক কেন্দ্র সরকার। যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ নবান্ন।
আরিয়ান মুখে তুলতে পারছেন না জেলের খাবার, ভরসা শুধু বিস্কুট আর জল
সূত্রের খবর, দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎসচিব অলোক কুমার। তিনি রাজ্য সরকারকে কয়লা সংক্রান্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে বলেছেন। সূত্রের খবর, এই টাকার পরিমাণ প্রায় দু'হাজার কোটি।
নবান্নের অন্দরে কেন্দ্রের এই তাগাদা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে। নবান্ন সূত্রের খবর, এই মুহূর্তে এ রাজ্যে কয়লার কোনও সংকট নেই। যা কয়লা মজুত আছে তা দিয়ে ভালভাবেই কেটে যাবে পুজো। তারপরেই অভাব দেখা দেবে না। যদিও অন্যান্য রাজ্যের পরিস্থিতি ভিন্ন। রাজ্য সরকার সূত্রের দাবি, দেশ জোড়া এই কয়লা সংকট থেকে নজর ঘোরাতেই বাংলাকে বকেয়া মেটাতে বলল কেন্দ্র।
নবান্নের দাবি, বকেয়া নিয়ম মতোই মিটিয়ে দেওয়া হচ্ছে মাসিক কিস্তিতে। তবু এই তাগাদা দেওয়া হয়েছে যা কার্যত অর্থহীন। কেন্দ্রীয় বিদ্যুৎসচিব অলোক কুমার মুখ্যসচিবকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব বকেয়া টাকা যেন মিটিয়ে দেওয়া হয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'