Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবারকে জানিয়ে বুদ্ধদেবকে পদ্মভূষণ, দাবি দিল্লির, নীরব পাম অ্যাভিনিউ, ময়দানে পার্টি

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের (republic day) প্রাক সন্ধ্যায় পদ্ম পুরস্কারের (padma award) তালিকা ঘোষণা করেছে কেন্দ্র (centre)। তাতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (buddhadev bhattacharya) পদ্মভূষণ সম্মান (padmabhus

পরিবারকে জানিয়ে বুদ্ধদেবকে পদ্মভূষণ, দাবি দিল্লির, নীরব পাম অ্যাভিনিউ, ময়দানে পার্টি

শেষ আপডেট: 26 January 2022 14:31

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের (republic day) প্রাক সন্ধ্যায় পদ্ম পুরস্কারের (padma award) তালিকা ঘোষণা করেছে কেন্দ্র (centre)। তাতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (buddhadev bhattacharya) পদ্মভূষণ সম্মান (padmabhusan) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল দিল্লির তরফে। কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টা পর সিপিএম (cpm) বুদ্ধদেববাবুর বিবৃতি প্রকাশ করে। খুব ছোট্ট সেই বিবৃতিতে বুদ্ধদেব বলেছেন, 'পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।' কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর থেকে দাবি করা হচ্ছে, ফোন (phone) করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে(residence) । দিল্লির দাবি, মঙ্গলবার দুপুরে বুদ্ধদেববাবুর বাড়িতে ফোন করা হয়েছিল। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। এবং দিল্লির তরফে জানানো হয়, বুদ্ধদেববাবুর নাম পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তার কথায়, বুদ্ধদেববাবুকে চাওয়া হয়েছিল। কিন্তু পরিবারের তরফে বলা হয় তিনি বিশ্রাম নিচ্ছেন। তাই তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে পরিবারের তরফে অসম্মতির কথা সেই সময়ে বা পরে জানানো হয়নি। অনেকের মতে, কেন্দ্রের এই দাবি আসলে বুদ্ধদেববাবুর বিবৃতিকেই খণ্ডন করছে। যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কোন সূত্র কী বলল জানি না। বুদ্ধদেব ভট্টাচার্য জানতেন না। এটা তিনি নিজেই বিবৃতি দিয়েছেন। ওইসব সূত্রের চেয়ে বুদ্ধদেববাবুর কথাটাই বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্য।' পদ্ম পুরস্কার প্রাপকদের কি আগে থেকে জানানো হয়? নিয়ম কী? এ ব্যাপারে লিখিতভাবে সম্মতি নেওয়ার কোনও নিয়ম নেই। তবে ২০১৫ সালে রাজ্যসভায় সরকারের তরফে একটি প্রশ্নের জবাবে বলা হয়, যাঁরা পদ্ম সম্মান পাচ্ছেন তাঁদে ‘ইনফরমালি’ জানানো হয়। যদি কারও আপত্তি থাকে তাহলে তাঁর নাম রাখা হয় না। কারণ এই সম্মান রাষ্ট্রীয় সম্মান। তার মর্যাদা রয়েছে। যেমন এবারই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আপত্তির পর তাঁর নাম অফিশিয়াল তালিকায় রাখা হয়নি। লিখিত ভাবে জানানোর কোনও প্রশ্নই ওঠে না কারণ রাষ্ট্রীয় সম্মান নিয়ে কখনও দরকষাকষি হতে পারে না। তবে দিল্লির এই ফোনের খবর চাউর হতেই সিপিএমের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি সত্যিই ফোন এসেছিল? এবং সেটা কি পার্টির কাছে প্রথমে চেপে যাওয়া হয়েছিল? যদিও এসব বিতর্ক নিয়ে দলের কোনও নেতাই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। পদ্ম পুরস্কার কাউকে দেওয়ার জন্য এখন সাধারণ নাগরিকরাও প্রস্তাব পাঠাতে পারেন। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি স্ক্রিনিং কমিটি এই নামের একটা প্রাথমিক বাছাই করে। তারপর চূড়ান্ত অনুমোদন করেন প্রধানমন্ত্রী।  

```