
শেষ আপডেট: 21 February 2023 19:36
দ্য ওয়াল ব্যুরো: গতবছর যা বাস্তবায়িত হয়নি, ২০২৩-এ এসে অবশেষে সেটাই হতে চলেছে। রাজ্যের সব সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবশেষে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা (centralised online admission system) করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর (state education department)। সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এই নিয়ম।
উল্লেখ্য, এই পরিকল্পনা গত বছরই ছিল। কিন্তু তা শেষ অবধি করে উঠতে পারেনি শিক্ষা দফতর। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কথা ঘোষণা করে দিল শিক্ষা দফতর। এমনিতে রাজ্যের সমস্ত কলেজেই অনলাইনে আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চলে। এবারও ঠিক তেমনটাই হবে।
তবে গোটা বিষয়টাই হবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে। এই পোর্টাল দেখভালের জন্য গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি কমিটিও। প্রসঙ্গত, ২০২২ সালে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে গিয়েছিল রাজ্য শিক্ষা দফতর। যেহেতু গতবার হাতে বেশি সময় ছিল না, ফলে ঠিকভাবে পোর্টালটি তৈরি করা যায়নি। তাই এবার শুরু থেকেই বিষয়টি বাস্তবায়িত করতে আটঘাট বেঁধেই নেমেছিল দফতর।
কর্মবিরতির পর এবার ধর্মঘটের ডাক, ডিএ-র দাবিতে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের