Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলেঘাটা আইডি হাসপাতালের কোভিড ম্যানেজমেন্টে রীতিমতো মুগ্ধ কেন্দ্রীয় দল, লেখা রইল ভিজিটার্স বুকেও

দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটা আইডি হাসপাতালে যেভাবে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখে রীতিমতো প্রশংসা করল কেন্দ্রীয় টিম। গতকাল ওই টিমের তরফে ডক্টর অপরাজিতা দাশগুপ্ত এবং ডক্টর লীনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভিজিটরস বুকে এই প্রশংসা

বেলেঘাটা আইডি হাসপাতালের কোভিড ম্যানেজমেন্টে রীতিমতো মুগ্ধ কেন্দ্রীয় দল, লেখা রইল ভিজিটার্স বুকেও

শেষ আপডেট: 14 May 2020 08:22

দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটা আইডি হাসপাতালে যেভাবে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখে রীতিমতো প্রশংসা করল কেন্দ্রীয় টিম। গতকাল ওই টিমের তরফে ডক্টর অপরাজিতা দাশগুপ্ত এবং ডক্টর লীনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভিজিটরস বুকে এই প্রশংসার কথা লিখেও এসেছেন। তাঁরা লেখেন, এই হাসপাকালে যেভাবে রোগীদের দেখার ব্যবস্থা করা হচ্ছে, যা পরিকাঠামো রয়েছে, তা এক কথায় দুর্দান্ত। এই হাসপাতালের যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোভিড রোগীদের দেখাশোনার কাজে রয়েছেন, তাঁদের থাকা, খাওয়া, গাড়ির ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ, যা কয়েকটি মাত্র বিরল সংখ্যক হাসপাতাল ছাড়া কেউ করেনি। তাঁরা এ-ও উল্লেখ করেন, "হাসপাতালে যে কেসগুলি আসছে সেগুলির তথ্য পরিষ্কার করে লিখছেন কর্তৃপক্ষ। কর্মীদের দক্ষতা, আন্তরিকতা, হাসপাতালের পরিচ্ছন্নতা আমাদের মুগ্ধ করেছে। এভাবেই এগিয়ে চলুক এই হাসপাতাল।" দেখুন, তাঁদের লেখা বার্তা।        

```