Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যাদবপুরের সর্বত্র সিসিটিভি বসবেই’, সাফ জানালেন ফিরহাদ, ‘চাকরি করছেন!’ কটাক্ষ রাজ্যপালকেও

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। বিভিন্ন মহলের দাবি মেনে শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (JU Campus) সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গেটগুলো আর হস

‘যাদবপুরের সর্বত্র সিসিটিভি বসবেই’, সাফ জানালেন ফিরহাদ, ‘চাকরি করছেন!’ কটাক্ষ রাজ্যপালকেও

শেষ আপডেট: 26 August 2023 09:13

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। বিভিন্ন মহলের দাবি মেনে শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (JU Campus) সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গেটগুলো আর হস্টেল মিলিয়ে ২৬টি জায়গায় বসবে সিসিটিভি। যাদবপুরের সর্বত্র সিসিটিভি বসানো হবে কি না, তা নিয়ে এখনও ধন্দে কর্তৃপক্ষ। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই সিসিটিভি বসানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।

ফিরহাদ (Firhad Hakim) বলেন, “যারাই টালবাহানা করুক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র (JU Campus) সিসিটিভি বসাতেই হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, শিক্ষা দফতর থেকেও নির্দেশ দেওয়া হয়েছে, ফলে যাদবপুরে সিসিটিভি বসবেই। কারও কোনও আপত্তি শোনা হবে না।”

গত ৯ অগস্ট যাদবপুরের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় এক পড়ুয়ার। ওই ঘটনায় সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। তারপরই সিসিটিভি মোতায়েন নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল। ইতিমধ্যে সিসিটিভি বসানো নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে পৃথক বৈঠক করেছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিভি আনন্দ বোসও।

তবে রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহ যে দূর হয়নি, বরং তা আরও বেড়েছে এদিন সেটাও ফের স্পষ্ট করেছেন ফিরহাদ। সরাসরি রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসকে আক্রমণ করে ফিরহাদ (Firhad Hakim) বলেন, “রাজ্যপাল তো চাকরি করতে এসেছেনন। দেশের ক্ষতি যাঁরা করছেন, তাঁদের নির্দেশ উনি পালন করছেন। কোনও শিক্ষিত লোক এটা মেনে নিতে পারবেন না।”

অর্থাৎ কর্মচারী যেমন মালিকের নির্দেশ মেনে চলে, রাজ্যপালও তেমনই নিরপেক্ষতার পরিবর্তে কেন্দ্রের নির্দেশ মেনে চলছেন বলে ফিরহাদ অভিযোগ করেছেন।

রাজ্যের সাংবিধানিক প্রধান বলা হয় রাজ্যপালকে। অর্থাৎ যিনি রাজ্যপাল হবেন তিনি নিরপেক্ষতা মেনে চলবেন, এটাই রীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেহেতু রাজ্যপালকে (Governor)  নিয়োগ করে কেন্দ্র, তাই অনেকক্ষেত্রে পক্ষপাতদুষ্টের অভিযোগ ওঠে। জগদীপ ধনকড়ের জমানা থেকেই রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। সম্প্রতি এক সভা থেকে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, “এর চেয়ে ধনকড় ভাল ছিলেন। উনি অন্তত এভাবে সব বিষয়ে হস্তক্ষেপ করতেন না।”

সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহ বেড়েছে। ফিরহাদের মন্তব্যে এদিন তা আরও একবার স্পষ্ট হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

একই সঙ্গে সমবা দুর্নীতি নিয়েও এদিন মন্তব্য করেছেন ফিরহাদ। এদিনই সোনারপুরের সমবায়ে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। ওই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “কোনও জায়গায় যদি দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে আইনি পথেই দোষীরা শাস্তি পাবে।”

আরও পড়ুন: ‘মুসলমান কা বাচ্চা হ্যায়, মারো! স্কুলেও ধর্মীয় বিভাজন ছড়িয়ে দিচ্ছে বিজেপি’, সরব ফিরহাদ


```