Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথের সিসিটিভি উধাও! কীসের ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেন বিডিও, প্রশ্ন বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন বুথের সিসিটিভি (CCTV Footage) উধাও হয়ে গেছে বলে অভিযোগ! বহরমপুরের দু'টি বুথে পুনর্নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই মামলার শুন

বুথের সিসিটিভি উধাও! কীসের ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেন বিডিও, প্রশ্ন বিচারপতির

শেষ আপডেট: 1 August 2023 11:20

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন বুথের সিসিটিভি (CCTV Footage) উধাও হয়ে গেছে বলে অভিযোগ! বহরমপুরের দু'টি বুথে পুনর্নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে পড়েন স্থানীয় বিডিও। বিচারপতির প্রশ্ন, 'যদি ভোটের দিনের সিসিটিভি ফুটেজ নাই থাকে, তবে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন করা হল?'

বহরমপুরের বেলডাঙা-২ ব্লকের কাশিপুর পঞ্চায়েতে দু'টি বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিডিও। ভোটপর্ব মেটার পর পঞ্চায়েতে বোর্ড গঠনের নির্দেশ দেন তিনি। আগামী ৮ অগস্ট সেখানে বোর্ড গঠন হওয়ার কথা। কিন্তু সেই বোর্ডের ভবিষ্যত ঝুলে রইল হাইকোর্টের রায়ের ওপর।

বিডিওর বোর্ড গঠনের নির্দেশের পরই হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ ছিল, নিয়ম না মেনেই বিডিও দু'টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর বোর্ড গঠনেরও নির্দেশ দেন, যা পুরোপুরি অনৈতিক।

মঙ্গলবার বিচারপতি সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানেই সংশ্লিষ্ট বিডিওর থেকে বিচারপতি জানতে চান, 'দুই বুথে পুনর্নির্বাচন করা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ যদি নাই থাকে, তবে কীসের ভিত্তিতে আপনি পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন?'

পুরো বিষয়টিই হলফনামা আকারে পরবর্তী শুনানিতে আদালতে জানাতে হবে বিডিওকে। সেইসঙ্গে বিচারপতি নির্দেশ দেন, এই মামলায় ওই বুথগুলির প্রিসাইডিং অফিসারকে যুক্ত করতে হবে। আগামী ৩০ অগস্ট এই মামলার শুনানি রয়েছে। সেইদিনের নির্দেশের ওপরই নির্ভর করবে পঞ্চায়েত বোর্ডের ভবিষ্যত।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রতিটি বুথে সিসি ক্যামেরা বসাতে হবে। যদি কোনও বুথে সিসি ক্যামেরা বসানো সম্ভব না হয়, তবে সেই বুথে ভিডিওগ্রাফি করতে হবে। প্রয়োজনে সব ফুটেজ সংগ্রহ করে রাখতে হবে।

আরও পড়ুন: 'আপনি দায়িত্ব পালন করেননি, আদালত কেন শুনবে আপনার কথা', উলুবেড়িয়ার বিডিওকে কোর্ট


```