Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অন্ডালে সিবিআইয়ের বিশেষ তদন্ত, বিশেষজ্ঞরা খুঁটিয়ে দেখলেন খনি, কয়লা পাচার নিয়ে কোমর বেঁধেছে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নজর এখন বাংলার কয়লা কেলেঙ্কারির পান্ডাদের দিকে। আর তাই ভিজিলান্স বিডির টিমকে সঙ্গে নিয়ে সিবিআই ফের হানা দিল বর্ধমান শিল্পাঞ্চলে। সমস্ত বৈধ ও অবৈধ খোলামুখের খনিতে গিয়ে খুঁটিনাটি যাচাই করেছেন কয়লা মন্ত্রকের স্পেশা

অন্ডালে সিবিআইয়ের বিশেষ তদন্ত, বিশেষজ্ঞরা খুঁটিয়ে দেখলেন খনি, কয়লা পাচার নিয়ে কোমর বেঁধেছে কেন্দ্র

শেষ আপডেট: 1 February 2021 15:58

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নজর এখন বাংলার কয়লা কেলেঙ্কারির পান্ডাদের দিকে। আর তাই ভিজিলান্স বিডির টিমকে সঙ্গে নিয়ে সিবিআই ফের হানা দিল বর্ধমান শিল্পাঞ্চলে। সমস্ত বৈধ ও অবৈধ খোলামুখের খনিতে গিয়ে খুঁটিনাটি যাচাই করেছেন কয়লা মন্ত্রকের স্পেশাল এক্সপার্টরা। আজই অন্ডালের বক্তারনগর টপ লাইন, হরিশপুর-সহ বেশ কয়েকটি খনি ঘুরে দেখেন তাঁরা। খনির খোলামুখের সুযোগ নিয়ে ইসিএলের খাদান থেকে ঠিক কত পরিমাণ কয়লা তুলে নেওয়া হয়েছে, মাপজোক করা হয়। অন্ডালের অবৈধ খাদান যাচাই করতে প্রায় ২৫ থেকে ৩০ জন টিম গিয়ে ছিল। সেখানেই এক আধিকারিক জানান, মাটির রাসায়নিক বিশ্লেষণ করা হবে। তবে বোঝা সম্ভব, কত পরিমাণ কয়লা মাটির নীচে মজুত ছিল, আর কত পরিমাণই বা তুলে নেওয়া হয়েছে। ওপর থেকে নিশ্চিতভাবে বলা তাই খুবই মুশকিল। এতে পাচার হওয়া কয়লার সঠিক পরিমাণ বোঝা যাবে। গত ৫ জানুযারি গরু কয়লা পাচার নিয়ে ইনস্পেক্টর ও ডিএসপি পদমর্যাদার ৬ অফিসারকে সিবিআই নোটিস পাঠিয়ে ছিল। সিবিআই দাবি করেছে, পাচারে অভিযুক্তদের সঙ্গে এই ৬ অফিসার রীতিমতো যোগসাজশ করেছেন। আর সেই প্রমাণ সিবিআই এর কাছে রয়েছে। তাঁদের ওপর নজর রাখা হয়েছে। মূল হোতাদের চিনে নেওয়ার পর এখন সমস্তটাই পরিষ্কার। তাই অবৈধ পাচার বন্ধ করতে সমস্ত রকমেরই ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে এই ৬ জনকে ফের ডেকে পাঠাবে সিবিআই। এদিকে কয়লা পাচারে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও ফেরার। সিবিআইএর তালিকায় রয়েছে প্রভাবশালীদের নামও। তাই তাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেতে সিবিআইয়ের নজর এখন বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া-সহ রাজ্যের সমস্ত খাদানে রয়েছে।

```