Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনামুলের আত্মীয়দেরও টানতে শুরু করল সিবিআই, তিন ভাইকে হাজিরার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে মহিষাদলের সভা থেকে বাবুল সুপ্রিয় বলেছিলেন, "যাহা এনামুল তাহাই তৃণমূল।" গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া সেই এনামুল হকের আত্মীয়দেরও এবার আতস কাচের নীচে ফেলল সিবিআই। সূত্রের খবর এনামুলের তিন ভাইকে নোটিস পাঠিয়েছে কে

এনামুলের আত্মীয়দেরও টানতে শুরু করল সিবিআই, তিন ভাইকে হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 10 January 2021 09:09

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে মহিষাদলের সভা থেকে বাবুল সুপ্রিয় বলেছিলেন, "যাহা এনামুল তাহাই তৃণমূল।" গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া সেই এনামুল হকের আত্মীয়দেরও এবার আতস কাচের নীচে ফেলল সিবিআই। সূত্রের খবর এনামুলের তিন ভাইকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। জানা গিয়েছে তিন ভাই বিদেশে রয়েছেন। এনামুলের ম্যানেজারের কাছে নোটিস দিয়েছে সিবিআই। আগামী সপ্তাহে তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, সিবিআই জানতে পেরেছে এনামুলের এই তিন ভাই পাচারের কাজকর্ম দেখাশোনা করত। সরকারি আধিকারিক, বিএসএফ, রাজনৈতিক নেতাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ করত এরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, এনামুলের বিরুদ্ধে সিবিআই একটি ডায়েরি পেশ করেছে বিশেষ আদালতে। অভিযোগ, সেখানে নাকি বিএম-এর নাম লেখা রয়েছে। কয়েকদিন আগেই যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর ফ্ল্যাট , অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি হয়েছে। সিবিআই খতিয়ে দেখতে চাইছে এনামুলের ডায়েরির বিএম ইনিই কিনা। যদিও বাবুল বলেছেন, "কে বিএম সবাই জানে।" গত সোমবার কলকাতা-সহ পাঁচ জায়গায় পাচার কাণ্ডে তল্লাশি চালিয়েছে সিবিআই। এনামুলের সঙ্গে আর কে কে রয়েছে তাও খতিয়ে দেখছে সিবিআই। তা ছাড়া কেন্দ্রীয় তদন্ত এজেন্সি গণেশ বাগারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছিল। জানা গিয়েছে এই ব্যবসায়ীও বিদেশে পালিয়ে গিয়েছে।

```