Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অনুব্রত ঘনিষ্ঠ লতিফকে তলব করল সিবিআই, নতুন কী তথ্য পেলেন গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) একদিকে যেমন উঠে পড়ে লেগেছে ইডি, তেমনই তৎপর হয়ে উঠেছে সিবিআইও (CBI)। এবার এই মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ আবদুল লতিফকে (Abdul Latif) তলব করল তারা। নোটিস পাঠিয়ে তাঁ

অনুব্রত ঘনিষ্ঠ লতিফকে তলব করল সিবিআই, নতুন কী তথ্য পেলেন গোয়েন্দারা

শেষ আপডেট: 29 April 2023 08:36

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (Cow Smuggling Case) একদিকে যেমন উঠে পড়ে লেগেছে ইডি, তেমনই তৎপর হয়ে উঠেছে সিবিআইও (CBI)। এবার এই মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ আবদুল লতিফকে (Abdul Latif) তলব করল তারা। নোটিস পাঠিয়ে তাঁকে আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই তদন্তে নেমে গরু পাচার মামলায় যোগ পেয়েছিল লতিফের। এমনকী এই মামলায় দাখিল করা চার্জশিটেও নাম ছিল ইলামবাজারের পশুহাটের মালিকের। সূত্রের খবর, এই পশুহাটে বিষয়ে জানতেই ডেকে পাঠানো হয়েছে লতিফকে।

এদিকে, কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনের সঙ্গে নাম জড়িয়ে গেছে লতিফের। তদন্তকারী অফিসারদের দাবি, যেসময় রাজু খুন হন, সেই সময় লতিফ সঙ্গে ছিলেন। তারপর থেকেই এলাকা ছাড়া লতিফ। বহু খুঁজেও সন্ধান মেলেনি তাঁর। তাই লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

যদিও লতিফ এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে যান তিনি। সেখানেও স্বস্তি মেলে তাঁর। কিন্তু স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। এবার গরু পাচার মামলায় সিবিআই ডাকল লতিফকে।

টিউশনি পড়তে গিয়ে দু'দিন বাড়ি ফেরেনি স্কুল পড়ুয়া! তদন্তে অন্ডাল থানা


```