Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নারদ কাণ্ডে এ বার পঞ্চায়েত ও পরিবহণ আধিকারিকদের তলব সিবিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: নারদ কাণ্ডে তদন্তের জন্য এ বার পঞ্চায়েত ও পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, সামনের সপ্তাহেই এই জিজ্ঞাসাবাদ পর্ব সারতে চান গোয়েন্দারা। সেই মর্মে সংশ্লিষ্ট আধিকা

নারদ কাণ্ডে এ বার পঞ্চায়েত ও পরিবহণ আধিকারিকদের তলব সিবিআইয়ের

শেষ আপডেট: 13 July 2019 09:34

দ্য ওয়াল ব্যুরো: নারদ কাণ্ডে তদন্তের জন্য এ বার পঞ্চায়েত ও পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, সামনের সপ্তাহেই এই জিজ্ঞাসাবাদ পর্ব সারতে চান গোয়েন্দারা। সেই মর্মে সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিস দিয়ে বলা হয়েছে সামনের সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে। শুক্রবারই নারদ মামলায় কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেয় সিবিআই। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে কারা দায়িত্বে ছিলেন, তা জানতে চাওয়া হয় পুরসভার কাছ থেকে। পাশাপাশি, সেই সময়ে পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়। চিঠি পাওয়ার পর শুক্রবারই পুরসভার তিন জন আধিকারিক সিবিআই দফতরে হাজিরা দেন। ভোটের আগে থেকেই চিটফান্ড এবং নারদ তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইডি এবং সিবিআই সমান্তরাল ভাবে তদন্ত চালাচ্ছে। নারদ ফুটেজে দেখা গিয়েছিল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। কয়েকদিন আগেই চার ঘণ্টা জেরার মুখে বসতে হয়েছিল মদনকে। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখতে চাইছেন এই আধিকারিকরাই মন্ত্রীর কাছ পর্যন্ত ম্যাথুকে পৌঁছে দিতে মাধ্যম হিসেবে কাজ করেছিলেন কি না। একই সঙ্গে গোয়েন্দারা আরও দেখতে চাইছেন, এই আধিকারিকরা শুধু কি ম্যাথুকেই পাঠিয়েছিলেন? না কি আরও এই ধরনের টাকা লেনদেনের ঘটনা ঘটেছে? যেগুলি ক্যামেরায় ধরা পড়েনি। দফতরগুলিতেই এই চক্র বাসা বেঁধেছিল কি না তাও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা। ইতিমধ্যেই পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে ডেকে জেরা করেছেন গোয়েন্দারা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেও এই তলব করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

```