মানস ভুঁইয়াকে জেরা করতে খাদ্যভবনে পৌঁছে গেল সিবিআই
দ্য ওয়াল ব্যুরো: শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পভবনে পৌঁছে গিয়েছিল সিবিআই (CBI)। এবার অনেকটা একই কায়দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চলে গেলেন মানস ভুঁইয়ার (Manas Bhuniya) কাছে। জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে জি
শেষ আপডেট: 20 September 2021 11:04
দ্য ওয়াল ব্যুরো: শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পভবনে পৌঁছে গিয়েছিল সিবিআই (CBI)। এবার অনেকটা একই কায়দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চলে গেলেন মানস ভুঁইয়ার (Manas Bhuniya) কাছে। জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে খাদ্যভবনে পৌঁছে গেল সিবিআই।
আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। আজ সিজিও কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু মানস ভুঁইয়া সেই হাজিরা এড়িয়ে যান। কেন্দ্রীয় গোয়েন্দাদের ইমেল মারফত তিনি জানান, তিনি আজ হাজিরা দিতে যেতে পারবেন না। কারণ টানা বৃষ্টিতে তাঁর বিধানসভা এলাকা জলমগ্ন। তাঁকে সেই পরিস্থিতির তদারকি করতে হবে।
সৌগত রায় লুঙ্গি গুটিয়ে হাঁটুজলে! কারণ জানলে অবাক হবেন
এরপর সোমবারই বেলার দিকে দেখা গেল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে খাদ্যভবনে যান সিবিআইয়ের কর্তারা। খাদ্যভবনেই রয়েছে জলসম্পদ ভবন। সূত্রের খবর, সেখানেই প্রায় পৌনে দু'ঘণ্টা চলেছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কেন তিনি আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু তিনি একাধিকবার সেই হাজিরা এড়িয়ে যান। কিছুদিন আগে হাজিরা দিতে না যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শিল্পভবনে পৌঁছে যান সিবিআই কর্তারা। প্রায় ঘণ্টা দুই সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পার্থ বাবু জানান, আইকোর মামলায় দুর্নীতি নিয়ে তিনি কিছুই জানতেন না।
এদিন মানস ভুঁইয়ার বয়ান রেকর্ড করেছে সিবিআই। বাকিদের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'