কয়লা পাচার তদন্তে ইসিএল কর্তার ফ্ল্যাটে সিবিআই, হানা সিআইএসএফ কর্তার বাড়িতেও
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আসানসোলে ইসিএল (ECL) কর্তা জিএম অভিজিৎ মল্লিকের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। ফারাক্কায় সিআইএসএফ কর্তার বাড়িতেও অভিযান চালানো হল।
দুয়ারে রেশন: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বে
শেষ আপডেট: 16 September 2021 06:39
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আসানসোলে ইসিএল (ECL) কর্তা জিএম অভিজিৎ মল্লিকের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। ফারাক্কায় সিআইএসএফ কর্তার বাড়িতেও অভিযান চালানো হল।
দুয়ারে রেশন: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ডিলাররা
কয়লা পাচারকাণ্ডের তদন্ত শুরুর সময় থেকেই তদন্তকারীরা জানতে পারেন, ইসিএল কর্তা এবং সিআইএসএফ জওয়ানদের একাংশের যোগসাজশেই কয়লা পাচারের সাম্রাজ্য তৈরি হয়। অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা তাদের সহযোগিতাতেই নিজের সাম্রাজ্য তৈরি করে। কয়েকজন আধিকারিকের নামে এফআইআরও হয়।
বৃহস্পতিবার আসানসোলে ও অন্যদিকে ফারাক্কায় সিআইএসএফ কর্তা ও ইসিএল কর্তার বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, তাঁদের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এর আগেও ইসিএলের একাধিক শীর্ষ কর্তার বাড়িতে এই হানাদারি চলেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা মামলায় ইডি-র নজরে রয়েছেন। চলতি মাসেই প্রথমবার এই কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় বার তলব করা হলেও তিনি যাননি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'