Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারে তদন্তে গিয়ে জিনিসপত্র তছনছ করছে সিবিআই, সরব তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: ভোটপরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের (CBI) বিশেষ দল। এবার কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে সরব তৃণমূল (TMC)। অভিযোগ, বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আসবাবে তালা ভেঙে জরুরি নথিও নিয়ে গিয়েছে

কোচবিহারে তদন্তে গিয়ে জিনিসপত্র তছনছ করছে সিবিআই, সরব তৃণমূল

শেষ আপডেট: 6 September 2021 16:46

দ্য ওয়াল ব্যুরো: ভোটপরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের (CBI) বিশেষ দল। এবার কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে সরব তৃণমূল (TMC)। অভিযোগ, বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আসবাবে তালা ভেঙে জরুরি নথিও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে সিবিআইয়ের বিরুদ্ধে। পদ্মফুলের নেতার বাড়িতে মধুচক্রের জমাট আসর! দুই যুবক, এক যুবতী আটক গত সপ্তাহ থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। হাইকোর্টের নির্দেশেই চলছে তাদের তদন্ত। রবিবার বিজেপি কর্মী হারাধন রায় খুনের তদন্তে দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা অঞ্চলে গিয়েছিলেন তদন্তকারীরা। এদিন মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর ঘটনার পুনর্নির্মাণ করেন তাঁরা। এরপর সোমবার আচমকাই ঘটনার মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন, দিলদার হোসেন, আলাউদ্দিন মিঞাসহ একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেন। অভিযুক্তদের বাড়ির মহিলাদের অভিযোগ, কোনও কথা না বলে সোজা ঘরে ঢুকে পড়েন তদন্তকারী গোয়েন্দারা। আলমারির তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে দেন। এরপর পরিবারের বেশ কয়েকজন সদস্যের ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে চলে যান। বাধা দিতে গেলে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। সিবিআইয়ের এমন আচরণে ক্ষুব্ধ অভিযুক্তদের পরিবার। ইতিমধ্যেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও‌ সিবিআই এদিন হারাধন রায় খুনের মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রেজাউল হক। এলাকায় সে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। পুলিশ তাকে আগেও গ্রেফতার করেছিল। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে যায় সে। সোমবার পেটলা অঞ্চলের রাজাখোঁড়া এলাকার রেজাউলের বাড়িতে তদন্ত করতে গিয়ে তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```