Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

প্রেসিডেন্সি জেলের সুপারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, কুন্তলের চিঠি কাণ্ডে তলব দেবাশিসকে

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। শুক্রবার জেল সুপার দেবাশিস চক্রবর্তীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। দুপুরের আগে সেখানে পৌঁছেও গিয়ে

প্রেসিডেন্সি জেলের সুপারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, কুন্তলের চিঠি কাণ্ডে তলব দেবাশিসকে

শেষ আপডেট: 9 June 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। শুক্রবার জেল সুপার দেবাশিস চক্রবর্তীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। দুপুরের আগে সেখানে পৌঁছেও গিয়েছেন তিনি।

বহিষ্কৃত যুব তৃণমূল নেতা জেল থেকেই দু’টি চিঠি লিখেছিলেন। একটি হেস্টিংস থানাকে। অন্যটি নিম্ন আদালতের বিচারককে। কুন্তলের সেই চিঠির মোদ্দা বক্তব্য, জেলে গিয়ে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতাদের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

এই চিঠি নিয়ে কম জল ঘোলা হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চিঠি প্রসঙ্গে নির্দেশ দিয়েছিলেন, সিবিআইয়ের উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা। গত ২০ মে নিজাম প্যালেসে এই চিঠি কাণ্ডে অভিষেককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি।

শুধু চিঠি লেখা নয়। কুন্তল আদালতে ঢোকা বেরনোর মুখে একাধিকবার দাবি করেছেন, জেলে বারবার গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তারা চাপ দিয়েছে অভিষেকের নাম বলার জন্য। কাকতালীয় হল, এই কথা কুন্তল প্রথম বলেছিলেন ৩০ মার্চ। তার ঠিক আগের দিন অর্থাৎ ২৯ মার্চ অভিষেক শহিদ মিনারের সভা থেকে বলেছিলেন, সারদা মামলায় কুণাল ঘোষ ও মদন মিত্রকেও চাপ দেওয়া হয়েছিল তাঁর নাম বলানোর জন্য।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দেবাশিসের কাছ থেকে এই সংক্রান্ত বিষয়েই তথ্য জানতে চাওয়া হবে। কবে কবে এজেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছিল, তার বাইরে আর কেউ জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিনা ইত্যাদি বিষয় স্পষ্ট করতে চায় সিবিআই। কারণ আগামী সপ্তাহেই আবার এই মামলাটির শুনানি রয়েছে। সেই শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হতে পারে সিবিআইকে। দুউপুর দু'টোতেও নিজামে রয়েছেন তিনি। এখন দেখার জেল সুপার কতক্ষণে বেরোন নিজাম প্যালেস থেকে। বেরিয়ে তিনি কিছু বলেন কিনা।   

কালিয়াগঞ্জ কাণ্ড: বিচারপতি মান্থার দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য


```