Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সিবিআই হানা, তলব সভাপতিকে

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের (Madhyasiksha Parshad) অফিসে আজ সকাল ন'টা নাগাদ আচমকা হানা দিল সিবিআই (CBI)! জানা গেছে, সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে ডাকাও হয়েছে দফতরে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে এসএসসি ঠিক করত কোন শিক

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সিবিআই হানা, তলব সভাপতিকে

শেষ আপডেট: 16 June 2022 07:01

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের (Madhyasiksha Parshad) অফিসে আজ সকাল ন'টা নাগাদ আচমকা হানা দিল সিবিআই (CBI)! জানা গেছে, সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে ডাকাও হয়েছে দফতরে।

সূত্রের খবর, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে এসএসসি ঠিক করত কোন শিক্ষক কোন স্কুলে যাবেন। এখন এসএসসি প্যানেল তৈরি করে পর্ষদকে পাঠিয়ে দেয়, তার পরে পর্ষদ ঠিক করে সেটি। এই নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কারণে পর্ষদ অফিসে গিয়েছে সিবিআইয়ের ৬ সদস্যের দল।

জানা গেছে, সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে ডিরোজিও ভবনে। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন কম্পিউটার, হার্ডডিস্ক, নথি। সূত্রের খবর, এসএসসি-র নিয়োগপদ্ধতি সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েই এই তল্লাশিতে এসেছে সিবিআই। কারা নিয়োগ করেছে, কীভাবে করা হয়েছে, কোন পথে নিয়োগ-- এই সমস্ত প্রশ্ন জানার চেষ্টা করছে সিবিআই।

মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে মূলত জেরা করছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি অন্য কর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। সন্দেহজনক কিছু মিললে মধ্যশিক্ষা পর্ষদের নথিপত্রও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে।

'দাদাকে বালিশ চেপে খুন করেছি', মাঝরাতে বাঁশদ্রোণী থানায় যুবক! তার পরে যেন সিনেমার চিত্রনাট্য


```