Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়লা মামলা: বিকাশ মিশ্রকে হাসপাতালে রেখে দেওয়া আদালত অবমাননা? রিপোর্ট দিল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Scam) অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) সিবিআই অনেকদিন আগেই গ্রেফতার করেছে। তিনি ফেরার থাকা বিনয় মিশ্রর ভাই। সেই তাঁকে জেল কুঠুরির বদলে হাসপাতালে রাখা নিয়ে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমান

কয়লা মামলা: বিকাশ মিশ্রকে হাসপাতালে রেখে দেওয়া আদালত অবমাননা? রিপোর্ট দিল সিবিআই

শেষ আপডেট: 10 February 2023 05:52

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Scam) অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) সিবিআই অনেকদিন আগেই গ্রেফতার করেছে। তিনি ফেরার থাকা বিনয় মিশ্রর ভাই। সেই তাঁকে জেল কুঠুরির বদলে হাসপাতালে রাখা নিয়ে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল সিবিআই। আদালত (Calcutta High Court) দিনক্ষণ-সহ বিস্তারিত রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কাছে। শুক্রবার তা জমা দিল সিবিআই।

কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, আদালত বলে দিয়েছিল বিকাশ যদি অসুস্থ না থাকেন তাহলে হাসপাতাল থেকে জেলে পাঠাতে হবে। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও তাঁকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, জেল কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছে।

সিবিআইয়ের এও বক্তব্য, বিকাশ জেলের বদলে হাসপাতালে থাকায় মামলায় অন্যরকম প্রভাব তৈরির চেষ্টা হয়েছে। আদালতও আগের দিন হাসপাতালকে অভিযুক্তর পক্ষীশালা বলে উল্লেখ করেছিল।

গত শুনানিতে আদালত রিপোর্ট চায়। বিকাশের অসুস্থতা কবে ঠিক হয়েছিল, তারপরেও কতদিন তাঁকে হাসপাতালে রাখা হয়েছিল এসবের দিনক্ষণ চায় কোর্ট। শুক্রবার সেই বিস্তারিত রিপোর্ট দেয় কেন্দ্রীয় এজেন্সি।

ওই রিপোর্ট হাতে নিয়ে জেল কর্তৃপক্ষের আইনজীবী কিশোর দত্ত বলেন, পড়তে, খতিয়ে দেখতে সময় লাগবে। আদালত আগামী বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে। ওইদিন সিবিআইয়ের রিপোর্ট নিয়ে জেল কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানাবে।

টেটের চূড়ান্ত 'ওএমআর' শিট প্রকাশ পর্ষদের, বাড়তি নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা! রেজাল্ট কবে?


```