Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের ভাড়া বাকি, তাগাদা করে চিঠি পাঠাল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নাকি অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক নবান্নকে চিঠি পাঠিয়েছিল। তাতে বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী বাবদ রাজ্যের কাছে যা পাওনা তা মিটিয়ে দিতে হবে। এবার সিবিআইকে পাওনা চেয়ে তাগাদা চিঠি পাঠাল রাজ্য পুলিশ (CBI due pay

সিবিআইয়ের ভাড়া বাকি, তাগাদা করে চিঠি পাঠাল রাজ্য

শেষ আপডেট: 2 May 2023 04:48

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নাকি অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক নবান্নকে চিঠি পাঠিয়েছিল। তাতে বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী বাবদ রাজ্যের কাছে যা পাওনা তা মিটিয়ে দিতে হবে। এবার সিবিআইকে পাওনা চেয়ে তাগাদা চিঠি পাঠাল রাজ্য পুলিশ (CBI due payment)।

কীসের পাওনা?

সিবিআই রাজ্যে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে। সেই তদন্তে ইতিমধ্যেই বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে। সেগুলি রাখা রয়েছে একটি গুদামে। তার বাইরে সর্বক্ষণ পাহারা দেন রাজ্য পুলিশের (WB Police CBI) বন্দুকধারীরা। সেই টাকা সিবিআই মেটায়নি বলে রাজ্য পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, মাল গুদামের সিকিউরিটি ফি বাবদ কেন্দ্রীয় এজেন্সির থেকে রাজ্য পুলিশের পাওনা প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি-মার্চের বকেয়ার অঙ্ক এই জায়গায় ঠেকেছে বলে পুলিশ সূত্রে খবর।

কেন্দ্রীয় এজেন্সি নিয়োগ দুর্নীতির গুচ্ছ মামলার তদন্ত করছে। গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, টেট-- মামলার সংখ্যা গুনে শেষ করা যাবে না। সেইসব তদন্তে বিপুল পরিমাণ নথি এখন সিবিআই হেফাজতে। সেই মালখানায় প্রায়ই সিবিআই অফিসারেরা গিয়ে পুরনো নথি হাতড়ে দেখেন। আদালতেও পেশ করতে হয় তাঁদের। কাগজপত্র, ওএমআর শিট, অ্যাডমিট কার্ড, তালিকা ইত্যাদি তো রয়েছেই। সেইসঙ্গে ল্যাপটপ, মোবাইল, হার্ডডিস্ক, পেনড্রাইভ, ট্যাবের মতো ইলেকট্রনিক্স ডিভাইসও বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

সিবিআই সূত্রে বলা হয়েছে, প্রক্রিয়াগত কিছু সমস্যার কারণে এই টাকা বকেয়া রয়েছে। দিল্লির সদর দফতর টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে তৎপরতা শুরু করেছে। শিগগির তা মিটিয়ে দেওয়া হবে।

সাতসকালে তিহাড় জেলে মারামারি, ‘খুন’ কুখ্যাত গ্যাংস্টার, এই জেলেই বন্দি অনুব্রত-সুকন্যা


```