দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নারদ কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছিল আইপিএস মির্জাকে। শনিবার বিজেপি নেতা মুকুল রায়কে জেরা করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সূত্র মারফত জানা যায়, মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় মুকুলবাবুকে। রবিবার সকালেই নারদ তদন্তে নতুন মোড়। মির্জাকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে পৌঁছে গেল সিবিআই দল। মনে করা হচ্ছে, নারদ স্টিং অপারেশনের পুনর্নির্মাণ করানো হবে।
শনিবার জেরা শেষে বেরিয়ে মুকুলবাবু বলেছিলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই যে সিবিআই-কে অসহযোগিতা করব। তদন্ত এজেন্সি যা সহযোগিতা চাইবে, তাই করব।" একই সঙ্গে মুকুল রায়ের অভিযোগ ছিল, "মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছেন। যে কোনও ভ্রষ্টাচারের সঙ্গে মুকুল রায়ের নাম জুড়ে দিতে চাইছেন।"
সিবিআই আধিকারিকরা জানান, এ দিন মির্জাকে এনে ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি জেরায় যা বলেছেন, কী ভাবে লেনদেন হয়েছিল, সেই সবটা ক্যামেরাবন্দি করা হয়েছে।
বিস্তারিত আসছে...