Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বগটুই কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত, গ্রামে ঢুকে গ্রেফতার করল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই (Bagtui) কাণ্ডে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (CBI)। তৃণমূল নেতা ভাদু শেখ (Bhadu Sheikh) খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়জল শেখ ওরফে পলাশ শেখকে মঙ্গলবার রাতে বগটুই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়েছে। ফয়জল

বগটুই কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত, গ্রামে ঢুকে গ্রেফতার করল সিবিআই

শেষ আপডেট: 2 November 2022 06:51

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই (Bagtui) কাণ্ডে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (CBI)। তৃণমূল নেতা ভাদু শেখ (Bhadu Sheikh) খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়জল শেখ ওরফে পলাশ শেখকে মঙ্গলবার রাতে বগটুই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়েছে। ফয়জল ওরফে পলাশকে জেরা করলে ভাদু শেখ খুনের আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করছে সিবিআই।

প্রসঙ্গত, খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। সম্প্রতি গোপন সূত্র মারফত সিবিআই তার গ্রামে ফেরার খবর পায়। এরপরই মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। বুধবার তাকে রামপুরহাট আদালতে তোলা হবে।

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের উপর হামলা হয়। খুন হন তিনি। এরপর সেই রাতেই বগটুই গ্রামে ঘটে যায় সেই ভয়াবহ গণহত্যা। শ্মশানের চেহারা নেয় গোটা গ্রাম। সেই রাত থেকেই গ্রাম ছেড়ে পালিয়েছিল পলাশ। গত কয়েকমাস পলাতক থাকার পর সম্প্রতি গ্রামে ফেরে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে বগটুই গ্রাম থেকেই গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটেও নাম ছিল ধৃত ফয়জলের। অথচ এই পলাশ বহুদিন ধরেই এলাকায় ভাদু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। তবে ভাদু শেখ খুনের পর একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে ভাদু শেখের ভাইপোকে হুমকি দিচ্ছিল পলাশ। এমনকি সেই অডিও ক্লিপে এমন কথাও শোনা গিয়েছিল যে, সে আগেও কয়েকবার ভাদু শেখকে খুনের চেষ্টা করেছিল।

দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা, তলব সায়গলের মা ও বোনকেও


```