Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি মামলায় ধরল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI)। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy ganguly) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এদিনই

গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি মামলায় ধরল সিবিআই

শেষ আপডেট: 15 September 2022 12:59

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI)। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy ganguly) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

এদিনই কল্যাণময়কে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দেখা গিয়েছিল, বিকেলবেলা কাগজের বান্ডিল হাতে নিজাম প্যালেসে ঢুকছেন তিনি। তার খানিকক্ষণ পরেই সিবিআই জানাল, কল্যাণময়কে গ্রেফতার করা হয়েছে।

সন্ধে ছটা দশ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বের করে কল্যাণময়কে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। আগামীকাল শুক্রবার কল্যাণময়কে আদালতে পেশ করা হবে।

১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, কল্যাণময়কে রেখে দুর্নীতি করার জন্য আইন বদল করেছিল রাজ্য সরকার।

সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্যাণময়ের সখ্য শিক্ষামহলে সর্বজনবিদিত বলে খবর।

তাৎপর্যপূর্ণ হল, এদিন বিকেলে যখন কল্যাণময়কে গ্রেফতার করার তোড়জোর চলছে নিজাম প্যালেসে ঠিক সেই সময়েই জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে জেরা করতে চায়। আপাতত ইডি গ্রেফতারিতে জেল হেফাজতে রয়েছেন পার্থ। যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মূল তদন্ত করছে সিবিআই। যা চলছে কলকাতা হাইকোর্টের নজরদারিতে। এর আগেও কল্যাণময়ের বাড়িতে গিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ, তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিন গ্রেফতার করা হল তাঁকে।

পার্থ চট্টোপাধ্যায়কে এবার হেফাজতে নিতে চায় সিবিআই, কল্যাণময়কে জেরা নিজামে


```