শারীরিক ও মানসিক নির্যাতন করে তিন তালাক, অভিযোগ পেয়েই তদন্তে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: আইনের পথে নয়, বিবাহবিচ্ছেদ করতে অস্ত্র সেই তিন তালাক। স্ত্রীর সামনে তিন বার তালাক শব্দ উচ্চারণ করে বিবাহবিচ্ছেদ করার অভিযোগে দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনির এক ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করল পুলিশ। অভিযুক্তের স্ত্রীর দায়ের
শেষ আপডেট: 1 January 2020 03:30
দ্য ওয়াল ব্যুরো: আইনের পথে নয়, বিবাহবিচ্ছেদ করতে অস্ত্র সেই তিন তালাক। স্ত্রীর সামনে তিন বার তালাক শব্দ উচ্চারণ করে বিবাহবিচ্ছেদ করার অভিযোগে দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনির এক ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করল পুলিশ। অভিযুক্তের স্ত্রীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই এই মামলা।
এই মর্মে শনিবার ওই মহিলা অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লিখেছেন, ২০১৭ সালের ২০ নভেম্বর তাঁর বিয়ে হয়েছিল সুজাউদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে। বিয়ের পর তিনি তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে শাহিদাবাদে থাকতে শুরু করেন। অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, স্বামী তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন এমনকি শারীরিক ভাবে নিগ্রহও করতেন।

সাদিকনগরে গত ৫ সেপ্টেম্বর তাঁর বাপের বাড়িতে গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করেন সুজাউদ্দিন। সেখানেই তিন তালাক দেন সুজাউদ্দিন। তিন তালাক দেওয়ার আগে তাঁদের মধ্যে একপ্রস্থ মারামারি হয়। সুজাউদ্দিন তাঁকে মারধর করেন বলে অভিযোগপত্রে লিখেছেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে যে তারা মামলা করেছে, একন তদন্ত চলছে।
আইন করে ভারতে তিন তালাক দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।