Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিব মন্দিরের যাওয়ার পথে পুণ্যার্থীদের পিষে দিল গাড়ি, বাগডোগরায় ৬ জনের মৃত্যু

সেই সময়ে ৬ পুণ্যার্থীকে পিষে দিল বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। এই ঘটনায় আরও ২ পুণ্যার্থী আহত হয়েছেন।

শিব মন্দিরের যাওয়ার পথে পুণ্যার্থীদের পিষে দিল গাড়ি, বাগডোগরায় ৬ জনের মৃত্যু

শেষ আপডেট: 12 August 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: আজ, শ্রাবণ মাসের শেষ সোমবার। বাঁক নিয়ে শিব মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ে ৬ পুণ্যার্থীকে পিষে দিল বেপরোয়া গতিতে আসা গাড়ি। এই ঘটনায় আরও ২ পুণ্যার্থী আহত হয়েছেন। সকাল ৬ নাগাদ বাগডোগরায় জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। 

স্থানীয়দের বিশ্বাস বাগডোগরা জংলিবাবার মন্দির খুবই জাগ্রত। প্রতিবছর শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ঢল নামে সেখানে। এদিন মাসের শেষ সোমবার থাকায় কয়েকজন পুণ্যার্থী বাঁক কাঁধে নিয়ে জংলিবাবার মন্দিরে যাচ্ছিলেন। মুনি চা বাগারের কাছে রয়েছেন এশিয়ান হাইওয়ে ট্যু। ওই রাস্তা ধরেই পায়ে হেঁটে পুণ্যার্থীরা এগোচ্ছিলেন মন্দিরের দিকে। তখন ঘোষপুকুর এলাকা থেকে সিকিমের দিকে আসছিল এক স্করপিও গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে ছুটে আসছিল ওই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধার দিয়ে হাঁটতে থাকা ৬ পুণ্যার্থীদের পিষে দিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনেরই। জানাগিয়েছে, বাগডোগরার কাছে হাউদাভিটা গ্রামের ২০ জনের একটি দল জংলিবাবার মন্দিরে পায়ে হেঁটে যাচ্ছিলেন। 

ঘাতক সেই গাড়ি

দুজন আহত হয়েছেন। তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপরেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। গাড়ির গতি নিয়ন্ত্রণ না হওয়ার ফলে দুর্ঘটনা বলেই দাবি এলাকাবাসীর। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতদের মধ্যে এক নাবালক ও এক সিভিক ভালান্টিয়ার রয়েছেন। এদিন দুর্ঘটনার পরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটি। গাড়ির চালক পলাতক।


```