Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ফের পাহাড়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট খাদে পড়ে মৃত ২, আহত ৬

পাহাড়ি রাস্তায় বাঁক ঘোরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর পাহাড়ি পথে পর্যটন মরশুমে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

ফের পাহাড়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট খাদে পড়ে মৃত ২, আহত ৬

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 October 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি রাস্তায় ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident)। দার্জিলিংগামী (Darjeeling) গাড়ি খাদে পড়ে মৃত্যু হল দুই যাত্রীর, আহত হয়েছেন ছ’জন। সোনাদা-দার্জিলিং-শিলিগুড়ি রুটের (Sonada-Darjeeling-Siliguri Route) অষ্টম মাইলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল একটি টাটা সুমো (Tata Sumo) গাড়ি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ ফুট নীচে খাদে (Gorge) গড়িয়ে পড়ে সেটি। বিকট শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে নামেন। পরে কার্শিয়াং দমকল বিভাগের কর্মীরাও যোগ দেন। দ্রুততার সঙ্গে ছয় আহতকে উদ্ধার করে সোনাদা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটির নম্বর WB 76 7788। নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক অরুণ মুখিয়া এবং অভিমন্যু প্রসাদ। আহতদের মধ্যে রয়েছেন সৌরভ প্রসাদ (২৭), অরুণ প্রসাদ (৩৮), অমিত প্রসাদ (২৮), চন্দন শাহ (১৮), সরন মুখিয়া (৫৬) এবং মীনা মমতা মুখিয়া (৫৮)।

প্রাথমিক অনুমান, পাহাড়ি রাস্তায় বাঁক ঘোরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর পাহাড়ি পথে পর্যটন মরশুমে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

মাত্র কয়েক সপ্তাহ আগে দার্জিলিং (Darjeeling) থেকে নকশালবাড়ি যাওয়ার পথে পাঙ্খাবাড়ির রাস্তায় একটি গাড়ি প্রায় ১৫০ ফুট গভীর খাদে (Gorge) পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পাঁচ তরুণ ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির (Naxalbari) উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাঙ্খাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

এই ঘটনারও কিছুদিন আগে কালিম্পংয়ে (Kalimpong) ১০ নম্বর জাতীয় সড়কে খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন তিনজন। পাথরঝোরা থেকে গ্যাংটকের (Gangtok) দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।

উত্তরবঙ্গের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক দুর্যোগের পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে দার্জিলিং ও আশপাশের এলাকা। কিন্তু পরপর ফের দুর্ঘটনার খবরে আতঙ্ক রয়েই যাচ্ছে। 


```