
শেষ আপডেট: 18 July 2023 15:03
জমি-ঘরবাড়ি সবই রয়েছে। কিন্তু ক্যানিং স্টেশন (Canning Station Old) এখন নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বছর আশির পূর্ণশশী মণ্ডলের। গত এক বছর ধরেই এখানে তিনি থাকছেন। বাড়ি যাওয়ার কথা বললেই আঁতকে ওঠেন।
বৃদ্ধের অভিযোগ, ৩৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী খগেন সরদার,অতনু মণ্ডল,ভেকু মণ্ডল,দেবাশীষ মণ্ডল,কৃষ্ণ বিশ্বাস,বাপি ঘরামীদের তাঁর বিবাদ চলছে। ২০২০ সালের ৩০ অক্টোবর প্রতিবেশীদের বিরুদ্ধে নালিশ জানাতে বাসন্তী থানায় জিডি করেন। কিন্তু তাতে কিছুই লাভ হয়নি। পরে ২০২১ ও ২০২২ সালেও ফের বাসন্তী থানার নালিশ জানিয়েছিলেন কিন্তু সুরাহা হয়নি।

বরং প্রতিবেশীরা বোমা,বন্দুক নিয়ে তাঁর উপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। মেরে ফেলার চেষ্টা করে তাঁকে। এমনকী তাঁর বাড়িতে লুঠপাট করে পুকুরে বিষ ছড়িয়ে দেয় বলে অভিযোগ। সেই থেকে প্রাণের ভয়ে বাড়ি ছেড়েছেন বৃদ্ধ পূর্ণশশী।
এখন ক্যানিং স্টেশনই হয়ে উঠেছে একমাত্র আশ্রয়। কখন মুড়ি ,কখনও একমুঠো ভাত খেয়ে। বৃদ্ধ পূর্ণশশী’র দাবি, 'আমি বাড়িতে গেলে প্রথমে ভাল বলবে। পরে মেরে ফেলবে ওরা। বরং ক্যানিং স্টেশন অনেক নিরাপদে আছি।'
ফের বাংলার মুকুটে নয়া পালক! বাঁকুড়া সহ ১১টি জেলাকে ‘ভূমি সম্মান’ দিল কেন্দ্র সরকার