Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় পতাকার অবমাননা, দেশবিরোধী স্লোগান! রাজ্যকে ভর্ৎসনা আদালতের

দ্য ওয়াল ব্যুরো: মামলাকারীর খোঁজ না করে অভিযোগ খতিয়ে দেখুন! মঙ্গলবার একটি মামলার শুনানিতে ঠিক এভাবেই রাজ্যকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।  ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় প

জাতীয় পতাকার অবমাননা, দেশবিরোধী স্লোগান! রাজ্যকে ভর্ৎসনা আদালতের

শেষ আপডেট: 22 August 2023 07:36

দ্য ওয়াল ব্যুরো: মামলাকারীর খোঁজ না করে অভিযোগ খতিয়ে দেখুন! মঙ্গলবার একটি মামলার শুনানিতে ঠিক এভাবেই রাজ্যকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

 ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনকে (National Flag) কেন্দ্র করে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। অভিযোগ, জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রায় ৩০ জন দুষ্কৃতী সেখানে জড় হয়ে জোর করে জাতীয় পতাকা টেনে নামায় এবং দেশ বিরোধী স্লোগান দিতে থাকে। ছোড়া হয় পাথরও। আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ওই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে আদালত (Calcutta High Court) । এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘সরকারি স্কুলের ভিতরে জাতীয় পতাকা (National Flag) অবমাননার অভিযোগ অত্যন্ত গুরুতর। রাজ্য অভিযোগ খতিয়ে না দেখে কে মামলা করেছে সেইদিকে তাকিয়ে রয়েছে, এটা ঠিক নয়।‘

এদিন মামলার শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (এজি) আদালতকে জানান, “ঘটনাটি স্কুলের বাইরের ঘটনা। দুটি এফআইআর দায়ের হয়েছিল। ৩১ জনকে গ্রেফতার করা হয়। তারা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।” পাল্টা হিসেবে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতকে বলেন, “যদি কিছু না ঘটে থাকে তাহলে রাজ্য এতজনকে গ্রেফতার করল কেন? এর যথাযথ তদন্ত করা হোক।”

প্রধান বিচারপতি বলেন, যেহেতু জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। রাজ্যকে আরো সক্রিয় হওয়া উচিত। লোকাল পুলিশের স্বতঃস্ফূর্ত হয়ে আরো আগেই ব্যাবস্থা নেওয়া উচিত ছিল। সমস্ত অভিযোগে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। রাজ্য যদি চোখ বন্ধ করে থাকে তাহলে সব কিছুই ডার্ক লাগবে।”

১৫ অগস্ট ঠিক কী ঘটেছিল বাঁশবেড়িয়া স্কুলে, এবিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি স্কুলকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন: যাদবপুর হস্টেলের দেওয়ালে ‘লাল টুকটুকে স্বপ্ন’ বাঁচানোর ডাক, সঙ্গে ‘বিড়াল থেকে বাঘ’ হওয়ারও পাঠ


```