Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: বাংলায় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে রাজ্যে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ আদালত স্পষ্ট জানিয়ে দিল, কালীপুজো থেকে ছট পর্যন্ত বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না বাজি। এদিন বিচারপতি সঞ্জীব ব

BREAKING: বাংলায় বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট

শেষ আপডেট: 4 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে রাজ্যে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্টের গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ আদালত স্পষ্ট জানিয়ে দিল, কালীপুজো থেকে ছট পর্যন্ত বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না বাজি। এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশ কার্যকর করার বিষয়টি পুলিশকে দেখতে হবে। দুর্গাপুজোয় মণ্ডপগুলি যেমন নো এন্ট্রি জোন করা হয়েছিল, তেমনই কালীপুজোর ক্ষেত্রেও করা হয়েছে। এদিন আদালত বলেছে, ৩০০ বর্গ মিটারের ছোট মণ্ডপের পাঁচ মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড। সর্বাধিক ১০ জন মণ্ডপের ভিতর থাকতে পারবেন। ৩০০ বর্গ মিটারের চেয়ে বড় মণ্ডপে একসঙ্গে ৪৫ জনের থাকার অনুমতি দিয়েছে আদালত। ঢাকিরা এই দূরত্বের মধ্যে থেকেই ঢাক বাজাতে পারবেন। আদালত আরও বলেছে, বিসর্জনের সময়ে কম লোক নিয়ে ঘাটে যেতে হবে। কোনও ভাবেই ভিড় করা যাবে না। পুজো প্যান্ডেলে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে পরিবেশ আদালত। বাজি পোড়ালে যে দূষণ বারে একথা বৈজ্ঞানিক ভাবেই সত্য। বাতাসে কার্বনডাই অক্সাইডের মাত্রা বল্গাহীন ভাবে বেড়ে যায়। তাই কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারির আবেদন হয়েছিল আদালতে। পরিবেশ আদালতের শুনানিতে এদিন এই রায় দিয়েছে আদালত। এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রশংসা করেন। বলেন, দুর্গাপুজোয় পুলিশ খুব ভাল কাজ করেছে। প্রসঙ্গত, পুজো মামলার ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ ছিল, যা যা বলা হচ্ছে তা পুলিশকে কার্যকর করতে হবে। আদালতের নির্দেশ এক, দুই, তিন করে লিফলেট ছাপিয়ে পুজো কমিটিগুলোর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও ছিল পুলিশের কাঁধেই। দুদিন আগেই রাজস্থান সরকার দেওয়ালিতে বাজি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন এবার বাজি পোড়ালে তা হবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।

```