Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারবার জামিন খারিজ, তবু গ্রেফতার নয় 'খুনি'রা! মালদহের পুলিশ সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ

২০২১ সালের নভেম্বর মাসে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একটি খুনের ঘটনা নিয়ে এই তলব। হাইকোর্টের প্রশ্ন, কেন  এতদিনেও অভিযুক্ত গ্রেফতার হয়নি? আদালতে এসে এই প্রশ্নের জবাব দিতে হবে মালদহের পুলিশ সুপারকে, জানিয়েছে আদালত।

বারবার জামিন খারিজ, তবু গ্রেফতার নয় 'খুনি'রা! মালদহের পুলিশ সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ

শেষ আপডেট: 10 January 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তের রিপোর্টে খুন করার মতো আঘাতের উল্লেখ থাকলেও খুনের ধারা কেন যোগ করা হল না! খড়দহ থানা এলাকার একটি মামলায় ক্ষোভ প্রকাশ করে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এবার মালদহের পুলিশ সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 

২০২১ সালের নভেম্বর মাসে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একটি খুনের ঘটনা নিয়ে এই তলব। হাইকোর্টের প্রশ্ন, কেন  এতদিনেও অভিযুক্ত গ্রেফতার হয়নি? আদালতে এসে এই প্রশ্নের জবাব দিতে হবে মালদহের পুলিশ সুপারকে, জানিয়েছে আদালত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। সেই মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মহম্মদ ইশা সহ আরও চারজন। 

সেই মামলায় এর আগেও একাধিকবার অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে নিম্ন আদালতে। তারপরেও কেন অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার পুলিশ সুপারকে সশরীরে উপস্থিত হয়ে হলফনামা আকারে আদালতের প্রশ্নের জবাব দিতে হবে। 

এর আগে খড়দহ থানার একটি মামলায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। টিটাগড়ের লক্ষ্মীঘাট এলাকায় ভাড়াটিয়াদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে গুরুতর আহত হন গোবিন্দ যাদব নামে এক ব্যক্তি। গোবিন্দ ছিলেন বাড়ির মালিক। তাঁর সঙ্গেই মুন্নি যাদব নামে এক ভাড়াটের বাড়ি ভাড়া নিয়ে বচসা হয়। এরপর সেদিন রাতে মুন্নি যাদবের অত্মীয়রা গোবিন্দর বাড়ি চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় গোবিন্দকে প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই গোবিন্দর মৃত্যু হয়। 

ময়নাতদন্তের রিপোর্টে খুনের মতো আঘাতের কথা উল্লেখ থাকলেও কেন ৩০২ ধারা যোগ করা হল না তা নিয়ে গত বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়াকে তলব করেছিল ডিভিশন বেঞ্চ।

সংশ্লিষ্ট মামলায় ময়নাতদন্তের রিপোর্ট দেখেই বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট। কমিশনার কোনওভাবেই তদন্তের গাফিলতি এড়াতে পারেন না বলে জানায় ডিভিশন বেঞ্চ। কমিশনারকে সরাসরি বিচারপতি প্রশ্ন করেন, আদৌ কি খুনের তদন্ত করছিলেন? রাজ্যে এমন সিপি ও এই ধরনের  তন্তকারী অফিসার থাকলে তদন্তের অবস্থা কি হবে! শুধু তাই নয়, বিচারপতি দেবাংশু বসাক বিদ্রুপের সুরে বলেন, '' এরা যা তদন্ত করছেন প্রত্যেককে পুলিশের মেডেল দেওয়া উচিত। রাজ্যের গর্ব তো আপনারা।" ওই অভিযুক্তদের হেফাজতে রেখে সিবিআই জেরা হওয়া উচিত বলে মন্তব্য করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।


```