Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নামখানা ব্লকে আবাস যোজনায় দেদার দুর্নীতির অভিযোগ! ডিএম-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আবাস যোজনা নিয়ে দুর্নীতির (Abas Yojna corruption) অভিযোগ নতুন নয়। একাধিক জেলা থেকে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিকবার সামনে এসেছে। এবার দক্ষিণ ২৪ পরগণার নামখানা (Namkhana) ব্লকে সেই আবাস যোজনায় দুর্নীতির অভিয

নামখানা ব্লকে আবাস যোজনায় দেদার দুর্নীতির অভিযোগ! ডিএম-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 26 September 2023 16:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আবাস যোজনা নিয়ে দুর্নীতির (Abas Yojna corruption) অভিযোগ নতুন নয়। একাধিক জেলা থেকে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ একাধিকবার সামনে এসেছে। এবার দক্ষিণ ২৪ পরগণার নামখানা (Namkhana) ব্লকে সেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, গোটা নামখানা ব্লকে এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই এই রায় দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানিতে মামলকারী আইনজীবী অন্তত ৪৭টি এমন দুর্নীতির ঘটনার অভিযোগ সামনে আনেন। (Calcutta High Court)

যেখানে দেখা গিয়েছে, যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত হয়নি। বরং যাঁদের বাসস্থানের প্রয়োজন নেই, তাঁদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকী ওই আইনজীবী উদাহরণস্বরূপ পঞ্চায়েত দফতরের এক অবসরপ্রাপ্ত কর্মীর কথাও তুলে ধরেন বিচারপতিদের সামনে। অভিযোগ, তিনি অবসরকালীন সমস্ত ভাতা পাওয়া সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পের সমস্তরকম সুবিধা পেয়েছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতিদের সামনে রাজ্যের তরফে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়। জানানো হয়, এই ঘটনায় ইতিমধ্যেই নামখানা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। এদিকে  রাজ্যের তরফে এই বক্তব্য শোনার পরই আবা যোজনা দুর্নীতি নিয়ে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় প্রদান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি পরবর্তী শুনানির দিন পুলিশকেও তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও বেনিয়ম! হলফনামা তলব আদালতের, উঠে এল 'মন্ত্রী' পার্থর প্রসঙ্গ


```