Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেকে-র মৃত্যুতে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের, জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন এজির

দ্য ওয়াল ব্যুরো: গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কিন্তু কে জানত সেটাই ছিল তাঁর শেষ অনুষ্ঠান। অনুষ্ঠান সেরে হোটেলের লবিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়

কেকে-র মৃত্যুতে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের, জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন এজির

শেষ আপডেট: 20 June 2022 07:38

দ্য ওয়াল ব্যুরো: গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কিন্তু কে জানত সেটাই ছিল তাঁর শেষ অনুষ্ঠান। অনুষ্ঠান সেরে হোটেলের লবিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। তাঁর মৃত্যু নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। এমনকি এই মৃত্যু (KK Death) নিয়ে আদালতেও মামলা হয়। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সোমবার কেকে-র মৃত্যু নিয়ে তিনটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামালাকারীদের তরফে একাধিক দাবি জানিয়ে মামলা করা হয়েছিল।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, গুরুদাস কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কেকের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। সেখানে আসন সংখ্যা ছিল ২৪০০ সেখানে এবং দর্শক হয়েছিলেন ৭৫০০।

পাশাপাশি আরও অভিযোগ ছিল, এই অনুষ্ঠানে ৩০ লক্ষ টাকা খরচ করা হয়েছিল। যার জন্য সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলা হয়। এই টাকার হিসেবে কোথায়? পুরো ঘটনার তদন্ত ইডিকে দিয়ে করানোর দাবি জানায় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

এছাড়াও এদিন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়ের দায়ের করা এক জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, সেদিন নজরুল মঞ্চে ভিড় মাত্রাতিরিক্ত ছিল। হলের এসি কাজ করেনি। এমনকি পুরো ঘটনার জন্য উদ্যোক্তাদের গাফিলতির অভিযোগ তোলা হয়।

এদিনের মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকট জেনারেল জানান, 'ঘটনার এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। আমাদের কিছুটা সময় দেওয়া হোক। আমরা আমাদের বক্তব্য পেশ করবো।' এমকি কেকে-র মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অ্যাডভোকট জেনারেল

তারপরই এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যর কাছে হলফনামা চায়। তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে।

চাকরি করছেন ৩৭ বছর, খাতায় কলমে ৭! বর্ধমানের শিক্ষকের প্রাপ্য মেটানোর নির্দেশ হাইকোর্টের


```