Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিধায়ক হওয়ার পর দুবছরেই শওকতের বিপুল সম্পত্তি! কী বলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও এবিষয়ে মামলাকারীকে রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানোর পরামর্

বিধায়ক হওয়ার পর দুবছরেই শওকতের বিপুল সম্পত্তি! কী বলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

শেষ আপডেট: 21 August 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

যদিও এবিষয়ে মামলাকারীকে রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (Calcutta high court about saokats property)।

বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। এই অভিযোগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাকারীর দাবি, ঘটনায় তদন্ত করুক সিবিআই এবং ইডি।

এদিন ওই মামলার শুনানিতে তিনি দাবি করেন, “অভিযোগ যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে সে কারণে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোনও লাভ হবে না জেনেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে।“ কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এক্ষেত্রে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে তদন্তের এক্তিয়ার রয়েছে। ফলে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাদের কাছে অভিযোগ জানাতে হবে। এই পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: নওসাদকে আক্রমণ শওকতের: তৃণমূল ছাগল কিনবে, কিন্তু পাগল নয়


```