
শেষ আপডেট: 22 July 2023 13:26
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার (recovered) হল ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ (businessman body)। এই ঘটনায় শনিবার দুপুরে শোরগোল পড়ে হাওড়ার (Howrah) চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরীপাড়া মোড়ে। এখানকার ১৬০/১ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি বহুতলের বাসিন্দা ছিলেন বিপ্লব পাঁজা(৪৫) নামে ওই ব্যবসায়ী।
হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গুলি তাঁর মাথা ফুঁড়ে ঘরের ড্রেসিং টেবিলে গিয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি খুন না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, মৃতের স্ত্রী এদিন দুপুরবেলায় তাঁর সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরে ফ্ল্যাটের ছবি খুলে ভেতরে ঢুকে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তিনি স্থানীয়দের ডাকেন এবং পরবর্তীতে পুলিশে খবর দেন। মৃতের স্ত্রীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ। আবাসনের বহুতলের সি সি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তির পারিবারিক ব্যবসা থাকলেও সাম্প্রতিককালে তিনি কোনও কাজকর্ম করতেন না। এমনকী আবাসনের বাসিন্দাদের সঙ্গেও তার খুব একটা মেলামেশা ছিল না। পুলিশ সবকিছুই খতিয়ে দেখছে।
‘পুলিশ ওদেরকেই ধরে নিয়ে গেল!’, বিস্ফোরক অভিযোগ মালদহের নির্যাতিতার পরিবারের, থানা ঘেরাও বিজেপির