Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবদ্বীপের নিঁখোজ ব্যবসায়ীর দেহ মিলল, ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল তাঁকে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নবদ্বীপ থানার (Nadia) পুলিশের তৎপরতায় ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ মধু ব্যবসায়ীর দেহ (Businessman Body)। অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। দশদিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী সফিউল মণ্ডল (Businessm

নবদ্বীপের নিঁখোজ ব্যবসায়ীর দেহ মিলল, ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল তাঁকে

শেষ আপডেট: 19 July 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নবদ্বীপ থানার (Nadia) পুলিশের তৎপরতায় ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল নিখোঁজ মধু ব্যবসায়ীর দেহ (Businessman Body)। অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

দশদিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী সফিউল মণ্ডল (Businessman Body)। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তাঁর বাড়ি। নবদ্বীপ থানার মিয়াপাড়ায় মধুর ব্যবসা করতেন তিনি।

৯ জুলাইয়ের পর সফিউলের কোনও খোঁজ পাচ্ছিলেন না তাঁর স্বজনরা। বাদুরিয়া থেকে তাঁরা বেশ কয়েকবার নবদ্বীপে আসেন। অবশেষে মঙ্গলবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন সফিউলের স্বজনরা। তদন্ত চালিয়ে পুলিশ পাকড়াও করেন মন্টু মণ্ডল নামে এক যুবককে।

পুলিশ জানিয়েছে, জেরায় ওই যুবক স্বীকার করে ৯ তারিখ সফিউলের বাড়িতে গিয়েছিল সে। তখন তাদের মধ্যে বচসা হয়। তারই জেরে বাঁশ দিয়ে সফিউলের মাথায় আঘাত করে তাকে খুন করে মেঝেতে পুঁতে দেয়। প্রমাণ লোপাট করতে পরে মেঝে প্লাস্টারও করে দেয়। বুধবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্লাস্টার খুঁড়ে মাটির নীচ থেকে সফিউলের দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মহিলাঘটিত কারণেই দুজনের বচসা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তাঁরা। তবে অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। ধৃত মন্টু মণ্ডলকে এদিনই আদালতে তোলা হয়।

হাতিকে ধান খাওয়াতে গিয়ে পদপিষ্ট মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু


```