
শেষ আপডেট: 30 November 2022 08:39
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টাকা ছিনতাইয়ে বাধা পেয়ে এক ব্যবসায়ীকে খুনের চেষ্টা (Businessman Attacked by Goons) হল হাওড়ার সাঁকরাইলে (Howrah)। গুরুতর জখম ওই ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আট বছরের ছেলেকে গিলে খেল কুমির! মা-বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপত্তি
মঙ্গলবার রাতে সাঁকরাইলের সর্দার পাড়া দিয়ে প্রতিদিনের মত বাড়ি ফিরছিলেন বেকারির মালিক আসলাম মোল্লা। সঙ্গে ছিল প্রায় এক লক্ষ আশি হাজার টাকা। রাত বারোটা নাগাদ ওই পথ দিয়ে যাওয়ার সময় আচমকা মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসলাম মোল্লা বাধা দিলে মোটরবাইক থেকে নেমে ধারালো অস্ত্র ও রড নিয়ে ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় তারা। বেধরক মারধর করে তাঁকে।
রক্তাক্ত অবস্থায় আসলাম রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরবাইকে চেপে পালায় দুষ্কৃতীরা। আওয়াজ শুনে বাড়ি বেরিয়ে আসেন এলাকায় তাঁর পরিচিত কয়েকজন। তাঁরাই ওই ব্যবসায়ীকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। দুষ্কৃতীদের কেউ এখনও ধরা পড়েনি বলে জানা গেছে।