Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকুরিয়ায় বাসের মধ্যেই আত্মঘাতী চালক, বলতেন, 'আর সংসার টানা যাচ্ছে না'

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় বাসের মধ্যে থেকে মিলল চালকের মৃতদেহ। ঢাকুরিয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, রাতে বাসেই আত্মঘাতী হয়েছেন ওই চালক। পুলিশ সূত্রের খবর, মশারির দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঢাকুরিয়ায় বাসের মধ্যেই আত্মঘাতী চালক, বলতেন, 'আর সংসার টানা যাচ্ছে না'

শেষ আপডেট: 8 July 2021 09:26

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় বাসের মধ্যে থেকে মিলল চালকের মৃতদেহ। ঢাকুরিয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, রাতে বাসেই আত্মঘাতী হয়েছেন ওই চালক। পুলিশ সূত্রের খবর, মশারির দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাস চালক। মৃতের নাম রঞ্জিত দাস। ঢাকুরিয়া-হাওড়া রুটের ৩৭ নম্বর বাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, কেন এভাবে আত্মহত্যা করলেন ওই বাস চালক? সংশ্লিষ্ট বাস স্ট্যান্ডের অন্যান্য চালকরা জানিয়েছেন, অভাবের তাড়নাতেই চরম এই সিদ্ধান্ত নিয়েছেন রঞ্জিত দাস। রাজ্যে কোভিড বিধিনিষেধের কারণে দীর্ঘ দিন ধরে রাস্তায় বাস নামেনি। কীভাবে পেট চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। গত দু'মাস ধরেই হতাশায় ভুগছিলেন। বারবার নাকি তাঁকে বলতে শোনা গেছে, আর সংসার টানা সম্ভব হচ্ছে না। তারপরেই বৃহস্পতিবার সকালে এমন ভাবে রঞ্জিত দাসের নিথর দেহ উদ্ধার হয় বাসের ভিতর থেকে। কোভিডের কারণে আর্থিক দুর্দশার কথা জানিয়েছেন বাকি বাস চালকরাও।

```