Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা, যাত্রীবাহী বাসে আগুন, খোঁজ নেই ২০ জন যাত্রীর

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কনৌজ জেলায় প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল একটি বাস। পথে একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। দু'টি গাড়িতেই আগুন লেগে যায়। বাসের ২১ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ২

ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা, যাত্রীবাহী বাসে আগুন, খোঁজ নেই ২০ জন যাত্রীর

শেষ আপডেট: 10 January 2020 18:20

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কনৌজ জেলায় প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল একটি বাস। পথে একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। দু'টি গাড়িতেই আগুন লেগে যায়। বাসের ২১ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ২০ জন যাত্রীর খোঁজ নেই। দমকলের চারটি গাড়ি ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ জানিয়েছে, স্লিপার বাসটি যাচ্ছিল জয়পুরের দিকে। আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কানপুর রেঞ্জের পুলিশের আইউ জি মোহিত আগরওয়াল বলেন, "যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা বিপদমুক্ত। কিন্তু বাসের মধ্যে যাঁরা রয়ে গিয়েছেন, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আমাদের টিম এখন জানার চেষ্টা করছে, কতজন মারা গিয়েছেন।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি ভর্তি ছিল। তাঁর কথায়, যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন বাসে অনেক যাত্রী ছিলেন। বড় জোর ১০-১২ জন লাফ দিয়ে পালাতে পেরেছেন। বাকিরা ভেতরেই রয়ে গিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

```