Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়নাগুড়ির গুদামে আগুন! ঘটনাস্থল থেকে উদ্ধার বার্মিজ পাইথন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ির সুভাষনগর পাড়ায় একটি গোডাউনে সোমবার সকালে আগুন লেগেছিল। হুলস্থূল পড়ে গিয়েছিলেন সেখানে। মালপত্র বাঁচাবার যখন চেষ্টা চলছে তখনই ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি বার্মিজ পাইথন (Burmese Python Rescue)! দমকলক

ময়নাগুড়ির গুদামে আগুন! ঘটনাস্থল থেকে উদ্ধার বার্মিজ পাইথন

শেষ আপডেট: 7 November 2022 11:36

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ির সুভাষনগর পাড়ায় একটি গোডাউনে সোমবার সকালে আগুন লেগেছিল। হুলস্থূল পড়ে গিয়েছিলেন সেখানে। মালপত্র বাঁচাবার যখন চেষ্টা চলছে তখনই ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি বার্মিজ পাইথন (Burmese Python Rescue)!

দমকলকর্মীরা জানিয়েছেন, এদিন সকালে গোডাউনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ( Fire In Godown)। আগুন নেভাতেও ক্রমশ বেগ পেতে হচ্ছিল তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পোড়া জিনিসপত্র যখন ঘাঁটাঘাঁটি চলছে, সেই সময় আচমকাই একটি লোহার জালের মধ্যে পাইথনটিকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন তাঁরা। আগুনের ছ্যাঁকা খেয়ে সামান্য জখম হয়েছিল পাইথনটি।

ঝালদা পুরসভায় সময় পেল তৃণমূল, কংগ্রেসের আবেদন খারিজ হাইকোর্টে

তড়িঘড়ি পাইথনটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয় ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। ঘটনাস্থলে গিয়ে নন্দুবাবু ও তাঁর টিম পাইথনটিকে উদ্ধার করেন।

জানা গিয়েছে, এটি একটি বার্মিজ পাইথন। প্রায় ৭ ফিট লম্বা। নন্দুবাবু জানিয়েছেন চিকিৎসা করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। গোডাউন থেকে জখম বার্মিজ পাইথন উদ্ধার হওয়ার ঘটনায় হইচই পড়ে যায় ময়নাগুড়ির সুভাষনগর পাড়ায়।


```