Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উড়ালপুলের দাবিতে সপ্তাহের শুরুতেই বর্ধমানে অবরুদ্ধ জাতীয় সড়ক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সপ্তাহের প্রথম দিনেই আধ ঘণ্টা অবরুদ্ধ থাকল জাতীয় সড়ক (Burdwan Road Block)। উড়ালপুল (Flyover) তৈরির দাবিতে এদিন গলিগ্রাম-গুসকরা মোড়ের কাছে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এলাকাটি রয়েছে ২ নম্বর জাতীয় সড়ক। সেখা

উড়ালপুলের দাবিতে সপ্তাহের শুরুতেই বর্ধমানে অবরুদ্ধ জাতীয় সড়ক

শেষ আপডেট: 7 November 2022 08:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সপ্তাহের প্রথম দিনেই আধ ঘণ্টা অবরুদ্ধ থাকল জাতীয় সড়ক (Burdwan Road Block)। উড়ালপুল (Flyover) তৈরির দাবিতে এদিন গলিগ্রাম-গুসকরা মোড়ের কাছে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এলাকাটি রয়েছে ২ নম্বর জাতীয় সড়ক। সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে দাবি বাসিন্দাদের। ফলে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয়ে পাচ্ছেন।

গ্রামবাসীদের অভিযোগ, ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম-গুসকরা মোড় দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। গুসকরা থানার এলাকার ওই সড়কে বছরে প্রায় ১০-১২টি দুর্ঘটনা ঘটছে। সমস্যা এড়াতে লিখিতভাবে উড়ালপুর তৈরির দাবি জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থাই নেয়নি প্রশাসন।

দিনমজুর থেকে ডক্টরেট! লড়াইকে সম্মান জানাতে কৃতী ছাত্রের নামে রাস্তা জলপাইগুড়িতে

এদিন গ্রামবাসীদের সঙ্গে অবরোধে সামিল হয়েছিলেন এলাকার চার-পাঁচটি স্কুলের শিক্ষকরাও। আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। দুদিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অবরোধ চলায় অনেকেই সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। অবশেষে অবরোধ ওঠাতে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। অবরোধকারীদের সঙ্গে আলোচনা হওয়ার পর বিক্ষোভ উঠে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, চার-পাঁচটি স্কুল ও কলেজ পড়ুয়ারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করে। ওই রাস্তা পার করেই গলিগ্রাম মথুরাপুর ও অনুরাগপুর এই তিনটি গ্রামের মানুষকেও কৃষিকাজের জন্য মাঠে যেতে হয়। তাই অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের।


```