
শেষ আপডেট: 28 September 2022 15:14
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্কুল (school) যাওয়ার পথে চার চাকা গাড়িতে (4 wheeler car) করে চার খুদে পড়ুয়াকে (students) অপহরণের (kidnapping) চেষ্টার অভিযোগ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য বর্ধমানের (Burdwan) কেতুগ্রামে। এলাকাবাসী তৎপর হয়ে চার পড়ুয়াকে উদ্ধার করে। গাড়ি চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ওই চারজন। তাদের মধ্যে দু'জন ক্লাস টু ও দু'জন ক্লাস থ্রির ছাত্র-ছাত্রী। তারা জানায়, বুধবার সকালে মাঝরাস্তায় ওই চারচাকা গাড়ির চালক সুজিত দাস গাড়ি দাঁড় করিয়ে তাদের উঠে আসতে বলে। স্কুলে পৌঁছে দেবে বলে জানায়। তারা রাজি না হওয়ায় জোর করে তাদের গাড়িতে তোলে। তখন ভয়ে চিৎকার শুরু করে দেয় তারা। ওই বাচ্চাদের কান্না শুনে এগিয়ে আসে আশেপাশের লোকজন। ততক্ষণে গাড়ি ছুটিয়ে দিয়েছে চালক। কোনওরকমে গাড়িটিকে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় গাড়ি ভাঙচুর। চালককে ধরেও গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ পৌঁছয়। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি ওই শিশু ও তাদের অভিভাবকদেরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। অভিভাবকদের বক্তব্য, চার শিশুকে ভুলিয়ে অপহরণ করার উদেশ্য ছিল গাড়ি চালকের। ওই ব্যক্তির বাড়ি বীরভূমের বল্লভপুরে বরে জানা গেছে। কেতুগ্রাম থানার পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
কী ভয়ানক! এসএসসির খাতায় কারচুপি নিয়ে সিবিআই রিপোর্ট দেখে হতভম্ব বিচারপতি গঙ্গোপাধ্যায়!